HomeScrollদুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে বর্ধমানে সবুজ সংঘের মণ্ডপ, সপ্তমী থেকেই দর্শনার্থীদের ঢল
Burdwan

দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে বর্ধমানে সবুজ সংঘের মণ্ডপ, সপ্তমী থেকেই দর্শনার্থীদের ঢল

দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে বর্ধমানে সবুজ সংঘের মণ্ডপ, সপ্তমী থেকেই দর্শনার্থীদের ঢল, এ বছর জেলার সেরা পুজোর সম্মান

ওয়েব ডেস্ক : বিদেশের বিখ্যাত মন্দিরের আদলে দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের নজর কাড়ছে বর্ধমানের (Burdwan) সবুজ সংঘ। দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে এবারের পুজোর মণ্ডপ। সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দূরদূরান্ত থেকে পরিবারের সঙ্গে প্রতিমা ও মণ্ডপ দেখতে আসছেন বহু মানুষ।

এ বছর ৪৩তম বর্ষে পদার্পণ করেছে সবুজ সংঘের দুর্গাপুজো। উদ্যোক্তাদের দাবি, যাঁদের পক্ষে দুবাইয়ে গিয়ে স্বামীনারায়ণ মন্দির দর্শন করা সম্ভব নয়, তাঁরা বর্ধমানের এই মণ্ডপে এসেই মন্দিরের আদলে তৈরি স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আরও খবর :  পঞ্চমীর দুপুরে ঘর থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, নিখোঁজ স্বামী! চুঁচুড়ায় চাঞ্চল্য

এবারের পুজোর বাজেট প্রায় ৫৮ লক্ষ টাকা। ক্লাব কর্তৃপক্ষের দাবি, কোনও সরকারি অনুদান ছাড়াই পুজোর আয়োজন করা হয়েছে। বিজ্ঞাপন এবং ক্লাবের সদস্যদের সারা বছরের সঞ্চয়ের উপর নির্ভর করেই এই বিপুল আয়োজন। একইসঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছোট পুজো কমিটিগুলিকেও সরকারি অনুদানের আওতায় আনার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।

দৃষ্টিনন্দন থিম ও মণ্ডপসজ্জার কারণে এ বছর জেলার সেরা পুজোর সম্মান পেয়েছে সবুজ সংঘের দুর্গাপুজো। সব মিলিয়ে বিদেশের বিখ্যাত মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ বর্ধমানের দুর্গোৎসবে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News