Thursday, April 2, 2026
Homeনতুনের হাতে কাল আইপিএল ট্রফি, বৃত্ত পূর্ণ হবে বিরাটের? শ্রেয়স কি জবাব...

নতুনের হাতে কাল আইপিএল ট্রফি, বৃত্ত পূর্ণ হবে বিরাটের? শ্রেয়স কি জবাব দেবেন শাহরুখকে?

ওয়েব ডেস্ক: মঙ্গলবার বিরাট কোহলির (Virat Kohli) জন্য কি মঙ্গলের হবে? আপামর ক্রিকেট প্রেমীরা চান বিরাট কোহলির হাতে আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ট্রফি উঠুক। বৃত্ত সম্পূর্ণ হোক কিং কোহলির। বিশ্বকাপের সঙ্গে আইপিএলের তুলনা হয় না। তবু এ অনেকটা শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ পাওয়ার মতো। সব পাওয়া হয়ে গেলেও বিশ্বকাপে ঘরে উঠছিল না শচীনের। এই বিরাট কোহলিরাই ২০১১ বিশ্বকাপ জয়ের পর শচীনকে কাঁধে তুলে ঘুরিয়েছিলেন। কাল মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সেই দিন। একেবারে ২০০৮ সালের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছেন কোহলি। একবারও ট্রফি পাননি। খেতাব জয়ের জন্য বেঙ্গালুরু ছেড়ে অন্য দলেও যাননি কোহলি। এরপর আইপিএলে কোহলি কত দিন খেলবেন, বা পরের বার খেললেও আরসিবি ফাইনালে উঠতে পারবে কি না তার নিশ্চয়তা নেই। তাই কোহলি ভক্তরা অনেকে যজ্ঞ শুরু করে দিয়েছেন কালকের জন্য।

এবারের আইপিএল ঘনঘটার। পহেলগাম হামলায় ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে থামিয়ে দিতে হয়েছিল এবারের আইপিএল। ২৫ মের পরিবর্তে ফাইনাল হচ্ছে ৩ জুন। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল সরানো হয়েছে জয় শাহের রাজ্য গুজরাতে। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ট্রফি ঘরে তুলেছিল। এবার তাঁকে ধরে রাখেনি কলকাতা। রেকর্ড অঙ্কে কিনে নেয় প্রীতি জিন্টার দল পাঞ্জাব সুপার কিংস। শ্রেয়সের নেতৃত্বে পঞ্জাব এবার ফাইনালে উঠেছে। এই পঞ্জাবকে হারিয়েই আরসিবি প্রথম কোয়ালিফায়ারে ফাইনালে ওঠে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন শ্রেয়সরা। শ্রেয়স আইয়ারের বড় স্কোরের দৌলতে এটা সম্ভব হয়েছে। শ্রেয়স হয়তো এই জেদ দেখিয়ে দিতে চেয়েছেন শাহরুখ খানকে। ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ ছিল কলকাতার সঙ্গে বেঙ্গালুরুর। শাহরুখের সঙ্গে উদ্বোধনী মঞ্চে নেচেছিলেন কোহলি। তবে শাহরুখের মুখের হাসি ফিকে হয়ে যায়। প্লেঅফেও খেলতে পারেনি কলকাতা।

আরও পড়ুন: বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন রজার বিনি?

আইপিএলের ১৮ তম সংস্করণে ফাইনালে পৌঁছনো দুই দলই একবারের জন্য আইপিএল ট্রফি পায়নি। এবারের আইপিএল খেতাবে নতুনের জয়গান।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot