Saturday, May 2, 2026
Homeকাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি, মৃত ২

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি, মৃত ২

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল যাত্রীবাহী একটি গাড়ি। গভীর খাদে গিয়ে পড়ল গাড়িটি। এই ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার অভিযান (Rescue Operation)। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বানি-বাসোহিল সড়কে (Bani Basohli Road)। প্রাথমিক পর্যায়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার সকালে শ্রীনগর (Srinagar) থেকে যাত্রা শুরু করে চারচাকা গাড়িটি। যাত্রাপথে হঠাৎই বানি-বাসোহিল রোডের (Bani Basohli Road) কাছে পাহাড়ি রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকদের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ সঙ্কটজনক। দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ মনে করছে, যান্ত্রিক গোলযোগের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে যায় গাড়িটি।

আরও পড়ুন: ধসের কবলে সিকিমের সেনা ক্যাম্প, নিহত ৩

পুলিশের এক আধিকারিকের কথায়, “ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক মহিলা-সহ আরও ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কথুয়ার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188