Tuesday, March 17, 2026
Homeপদপিষ্টের ঘটনায় মামলা খারিজের দাবিতে কর্নাটক হাইকোর্টে আরসিবি

পদপিষ্টের ঘটনায় মামলা খারিজের দাবিতে কর্নাটক হাইকোর্টে আরসিবি

কলকাতা: চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) বাইরে পদপিষ্টের (Bengaluru Stadium Stampede) ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কর্নাটক হাইকোর্টে (High Court of Karnataka) আরসিবি (Royal Challengers Bengaluru) আইপিএল টিম কোম্পানি। চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় নাম জড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির। যার কারণে আরসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে মাময়া দায়ের হয় আদালতে। এবার সেই মামলা খারিজের আর্জি নিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  গত ৯ জুন, বেঙ্গালুরুর এই আইপিএল দলের মালিকানাধীন সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস লিমিটেড (RCSL) আদালতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা ভিত্তিহীন।

ডি এন এ নেটওয়ার্কস, কে এস সি এ’র কর্তা ব্যক্তিদের পাশাপাশি পুলিশের সঙ্গে ব্যাপক আলাপ-আলোচনার পর এবং প্রত্যেকের কাছ থেকে মৌখিক সম্মতি পাওয়ার ভিত্তিতে আইপিএল ট্রফি জয় উপলক্ষে ওই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেডিয়ামের আসন সংখ্যা ভিত্তিতে আরসিবির অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছিল, ওই ওয়েবসাইটে নাম নথিভুক্তিকরণ করে পাস পেলে তবেই স্টেডিয়ামে ঢোকা যাবে। এদিন আরসিবি আইপিএল দল নিয়ন্ত্রক রয়াল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং এই সংস্থার চিফ অপারেটিং অফিসার রাজেশ মেনন আদালতে জানান, ৪ জুন মৌখিকভাবে জানানো হয়, বিজয় মিছিল করার অনুমতি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রায় একই সময়ে জানা যায় যে, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী বিজয়ী দলকে বিধানসৌধে সংবর্ধনা জানানোর পরিকল্পনা করেছেন। সেইমত দলকে বিধানসৌধে আমন্ত্রণ জানানো হয়। এও জানানো হয়, ওই সম্বর্ধনার পরে আরসিবি দল স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারে। বিধানসৌধের অনুষ্ঠানে সব নাগরিককে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে টুইট করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মামলার বয়ানে উল্লেখ করেছে আরসিবি। ওই ঘটনার সঙ্গে সরাসরি কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও যে এফআইআর করা হয়েছে তা অবিলম্বে খারিজ হওয়া উচিত।

আরও পড়ুন: দুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

আবেদনপত্রে দাবি করা হয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিটে গেট খোলার কথা থাকলেও তা খোলা হয় ৩টেয়, ফলে বিশাল ভিড় একত্রিত হয়ে হুড়োহুড়ির সৃষ্টি হয়, এবং তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের গাবি, সম্বর্ধনায় অংশ নেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানানো যদি অপরাধ হয়, তবে সেটাই একমাত্র অপরাধ বলে বিবেচিত হতে পারে। কিন্তু সুদূর কল্পনাতেও এমন আহ্বান ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে হয় না। অথচ দুর্ভাগ্যজনক ওই ঘটনার দায় তাদের ঘাড়ে চাপানোর প্রচেষ্টা হচ্ছে, দাবি ওই কোম্পানির। এফআইআর চ্যালেঞ্জ করে আলাদা একটি আবেদনপত্র দাখিল করেছে। পুলিশের উপর জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছে সংস্থা।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor