Wednesday, March 11, 2026
Homeজগন্নাথদেবের ভোগে থাকে কর্মাবাঈয়ের খিচুড়ি, বাড়িতে কীভাবে বানাবেন?

জগন্নাথদেবের ভোগে থাকে কর্মাবাঈয়ের খিচুড়ি, বাড়িতে কীভাবে বানাবেন?

ওয়েব ডেস্ক: রথের মেলায় যাওয়ার অন্যতম আকর্ষণ পাঁপড়ভাজা, জিলিপি। এমনিতেই রথের দিন বৃষ্টি হওয়া নিয়ম। তার উপর অনেকেই এদিন নিরামিষ খাবার খান। তবে এই রথযাত্রার আবহে জগন্নাথের প্রসাদ পেলে কার না ভালো লাগে। জনা গিয়েছে, জগন্নাথদেবের ৫৬ ভোগেও থাকে এই খিচুরি। এটি কর্মাবাঈয়ের খিচুড়ি নামে পরিচিত।  চাল-ডালের সাধারণ খিচুড়ির বদলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। কিন্তু কীভাবে বানাবেন? জেনে নিন…

এই খিচুরি বানাতে উপকরন লাগবে মুগ ডাল, গোবিন্দভোগ চাল, জল, ঘি, কাঁচকলা, কুমড়ো, বরবটি, নারকেল কোরা, দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, সৈন্ধব লবণ, হলুদ গুঁড়ো, গুড়, কাজুবাদাম।

আরও পড়ুন :রথযাত্রায় পাঁপড়ভাজা আর জিলিপি খাওয়ার চল কীভাবে শুরু হল?

প্রথমে চাল এবং ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন। এরপর সব সব্জি ধুয়ে ডুমো করে কেটে রাখুন। এ বার কড়াইতে ঘি গরম করে , তার মধ্যে কাজু এবং কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই ঘিয়ের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিন গোলমরিচ, শুকনো লঙ্কা, এবং গোটা গরম মশলা। এরপর ভিজিয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিন। বেশ খানিক ক্ষণ নাড়াচা়ড়া করে কেটে রাখা সব্জিগুলি দিয়ে দিন। আরও একটু নাড়াচা়ড়া করে নুন, হলুদ মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিন। সব সব্জি সেদ্ধ হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি।

দেখুন খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast