Wednesday, May 20, 2026
Homeমেয়েদের ইউরোর আগে মেনিনজাইটিসে আক্রান্ত বিশ্বের সেরা ফুটবলার

মেয়েদের ইউরোর আগে মেনিনজাইটিসে আক্রান্ত বিশ্বের সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই শুরু মেয়েদের উয়েফা ইউরো কাপ (UEFA Euro Cup)। এই সময়েই ভাইরাল মেনিনজাইটিসে (Meningitis) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্পেনের (Spain) তারকা ফুটবলার আইতানা বোনমাতি (Aitana Bonmati)। শেষ দুই বছরে মেয়েদের ফুটবলে ব্যালন ডো’র জিতেছেন এফসি বার্সেলোনার (FC Barcelona) এই খেলোয়াড়। শুক্রবার জাপানের সঙ্গে স্পেনের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি বোনমাতি। ৩ জুলাই পর্তুগালের বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবে স্পেনের মেয়েরা, তার মধ্যে তিনি দলে ফিরতে পারবেন কি না নিশ্চিত নয়।

আরও পড়ুন: নাইটহুড পাওয়ার আগে অস্ত্রোপচার! কী হল বেকহ্যামের?

মেনিনজাইটিস ভয়ানক হয়ে উঠতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা বোনমাতির মেনিনজাইটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর কবে ছাড়া পাবেন তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না। স্পেনের কোচ মন্তসে টোম বলেছেন, “আইতানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর জন্য যতদিন দরকার ততদিন অপেক্ষা করব।” প্রসঙ্গত, ইউরো কাপে বি গ্রুপে স্পেন এবং পর্তুগালের সঙ্গে রয়েছে ইতালি ও বেলজিয়াম। আজ পর্যন্ত এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি স্পেনের মেয়েরা। ১৯৯৭ সালে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot