Friday, March 27, 2026
HomeScrollজয়েন্টের ফলপ্রকাশ, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

জয়েন্টের ফলপ্রকাশ, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মন খারাপ করতে নিষেধ করলেন মমতা

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (Joint Entrance Examination) উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পোস্টে মুখ্যমন্ত্রী জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে দেরি হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এই বিষয়ে তিনি লিখেছেন, ‘আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হলো। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলিতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।’

তিনি আরও লিখছেন, ‘রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।’

আরও পড়ুন: জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা

জয়েন্ট এন্ট্রান্সের ফল (Joint Entrance Result) নিয়ে কাটল জটিলতা। রাজ্যের জয়েন্ট এন্ট্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। যার ফলে রাজ্যের জয়েন্টের ফলপ্রকাশে আইনি বাধা কেটেছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

কথা ছিল ৭ আগস্ট ফলপ্রকাশের। তবে ওসিবি শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতার কারণে জয়েন্টের ফলপ্রকাশ স্থগিত হয়ে গিয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানান, ২০১০ সালে আগের শংসাপত্রকে মান্যতা দিতে হবে। তৈরি হবে নতুন মেধাতালিকা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto