Thursday, July 2, 2026
HomeScrollবিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে: প্রধানমন্ত্রী

বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে: প্রধানমন্ত্রী

দমদমের রাজনৈতিক সভায় বাংলা ভাষায় বক্তব্য শুরু করলেন মোদি

কলকাতা: দমদমের প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)। হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে, কোনা এক্সপ্রেসওয়ের ৬ লেন-সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুভেন্দু-শমীক-শান্তনুকে পাশে নিয়ে ৩ মেট্রো রুটের উদ্বোধন মোদির। তবে ফের ‘ব্রাত্য’ দিলীপ ঘোষ। দমদমের রাজনৈতিক সভায় বাংলা ভাষায় বক্তব্য শুরু করলেন মোদি। বললেন, “বড়রা প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা।”

কৌশিকী অমাবস্যায় কালীচরণে প্রণাম করে বক্তব্য শুরু করলেন মোদি। মোদির মুখে ‘হনুমানজি’র নাম। দক্ষিণেশ্বর, কালীঘাট, দমদমের হনুমান মন্দিরের নাম উল্লেখ করেন। এরপরই মোদি মেট্রো প্রসঙ্গে বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে।  কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একইভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।”

আরও পড়ুন: শহরে ৩ টি মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি বলেন, “আজ আরও একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা।’’ তিনি আরও বলেন, ‘‘কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন প্রধানমন্ত্রী ৩৯ কিলোমিটার সম্প্রসারণ করেছেন। আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে।’’ মোদির কথায়, “পশ্চিমবঙ্গ অত্যন্ত জনবহুল। বিকশিত ভারতে বাংলার উন্নয়নও প্রয়োজন।”

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO