Tuesday, March 10, 2026
HomeScrollডিভিসিকে কড়া চিঠি রাজ্যের, কী সিদ্ধান্ত নবান্নের?
DVC

ডিভিসিকে কড়া চিঠি রাজ্যের, কী সিদ্ধান্ত নবান্নের?

জেলাশাসকদের কঠোর নির্দেশ মুখ্য সচিবের

কলকাতা: ডিভিসি (Damodar Valley Corporation) প্রায় ৬৯ হাজার কিউসেক জল ছাড়ায় আগামী দু’-তিন দিনের মধ্যে তার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে। তাই সব রকম প্রস্তুতি নিতে হবে, এমনই কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (Manoj Pant)।

শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে প্রায় ৩০ মিনিট ধরে দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে স্পষ্ট বার্তা, প্রয়োজনে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে। ফ্লাড সেল্টারের ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। নদীবাঁধে নজরদারি চালাতে হবে নিয়মিত। কোথাও মেরামতির প্রয়োজন হলে তা জরুরি ভিত্তিতে করতে হবে।

আরও পড়ুন: ফের জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, ভাসবে কোন কোন অঞ্চল?

উত্তরবঙ্গেও জারি রয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাসকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাশাসকদেরও সতর্ক করলেন মুখ্য সচিব। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা প্রশাসনকে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে। এসডিও ও বিডিও অফিসেও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখতে হবে বলে জানানো হয়েছে।

সেচ দফতরের আধিকারিকদের প্রতি বিশেষ নির্দেশ, নদীবাঁধগুলিতে লাগাতার নজরদারি চালাতে হবে। যেখানেই মেরামতির প্রয়োজন দেখা দেবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। কার্নিভালের দিকেও নজর। শুধু বন্যা ও দুর্যোগ মোকাবিলা নয়, দুর্গাপুজোর কার্নিভালও নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে—এমন নির্দেশও দেন মুখ্য সচিব। প্রতিটি জেলাশাসককে এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS