Wednesday, April 1, 2026
HomeScrollদেড় কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ, জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি
Jibankrishna Saha

দেড় কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ, জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি

চার্জশিট জমা পড়ল ব্যাঙ্কশাল আদালতে

কলকাতা: গ্রেফতারির দু’মাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। এসএসসি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ৮০ পাতার চার্জশিট ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় তদন্তকারীরা।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার নামে চার্জশিট জমা করল ইডি। এসএসসি নবম দশম, একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৬০ দিনের মাথায় চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুধু তাই নয়, এখনও পর্যন্ত জীবনের বিরুদ্ধে ১.৫ কোটি টাকা লেনদেনের উল্লেখও এই চার্জশিটে, অভিযোগ ইডির। দুর্নীতির টাকায় কেনা হয়েছিল ১২টির বেশি বেনামি সম্পত্তি, উল্লেখ রয়েছে চার্জশিটে। ব্যাঙ্কশাল আদালতে জমা পড়েছে চার্জশিট।

আরও খবর : রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই গোর্খা ইস্যুতে মধ্যস্থতাকারী নিয়োগ! মোদিকে কড়া চিঠি মমতার

তবে, শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জীবনকৃষ্ণ। এমনকী, তদন্তে অসহযোগিতারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জীবনকৃষ্ণের দাবি, তাঁদের পৈতৃক ব্যবসা রয়েছে। সেই ব্যবসার টাকাই তদন্তকারীরা তাঁদের অ্যাকাউন্টে পেয়েছেন। সেই টাকাতেই তাঁরা সম্পত্তি কিনেছেন। অবশেষে ৬০ দিনের মাথায় তদন্ত শেষ করে জমা দিল চার্জশিট। তবে এই চার্জশিটে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রার্থীরা টাকা দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহাকে তাঁদের মধ্যে প্রায় ১২ জনের বয়ান রয়েছে বলেও খবর। অন্যদিকে, সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু একই ধরনের অভিযোগ রয়েছে। কীভাবে গোটা দুর্নীতি চলেছে তার বিশদ উল্লেখ রয়েছে গোটা চার্জশিট জুড়ে।

দেখুন খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot