Saturday, April 4, 2026
HomeScrollকৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা, দেখুন
Mamata Banerjee

কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা, দেখুন

“বিহার পারেনি, বাংলা পারবে!” হুঙ্কার মমতার

নদিয়া: কৃষ্ণনগর জনসভা থেকে এসআইআর-কেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানান।বাংলায় আগত কমিশনের পর্যবেক্ষকদের ‘বিজেপি মার্কা’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর অছিলায় বাংলার দেড় কোটি ভোটারের নাম কাটার ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি আর নির্বাচন কমিশন (Election Commission )। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে ‘দুর্যোধন’, দুঃশাসন বলে আক্রমণ মমতার।

এদিন মমতার বক্তব্যের ছত্রে ছত্রে কমিশন-বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। সভা থেকে এসআইআর নিয়েও সুর চড়ান। রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না! কৃষ্ণনগরের সভা থেকে ফের জানাল‌েন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।”মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে, তাড়িয়ে দেব? তাড়িয়ে দেখাও। আসামে কেন এসআইআর হবে না, বিজেপির রাজ্য বলে! এসআইআর এর নাম করে মা, বোনেদের অধিকার কাড়বে। তারপর দিল্লির পুলিশ এনে ভয় দেখাবে?”

আরও পড়ুন: কৃষ্ণনগরে বিরাট বার্তা মমতার

শাহকে আক্রমণ করে মমতা বলেন, “দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি ভয়ঙ্কর। তিনি করতে পারেন না এমন কোনও কাজ নেই। তাঁর দু’চোখে দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখ তাঁর দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। মমতার হুঁশিয়ারি, “বিহার পারেনি, বাংলা পারবে। সে আপনি ইডি, সিবিআই, বিএসএফ, সিআইএসএফ লাগান…. কেউ আটকাতে পারবে না। এটা দেশের পক্ষে ভালো নয়। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন অমিত শাহকে (Amit Shah)। মমতা বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।” বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যাঙ্কের কাজে, প্যান কার্ডে আধার কার্ড বাধ্যতামূলক হলেও ভোটাধিকার এবং নাগরিকত্বের ক্ষেত্রে আধার গ্রাহ্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির তাঁবেদারির জন্য আধার কার্ড চলবে? ইয়েস স্যর।”

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs toto