Monday, May 25, 2026
HomeScrollবছরের শেষ দিনে কী রয়েছে আপনার ভাগ্যে?
Astrology

বছরের শেষ দিনে কী রয়েছে আপনার ভাগ্যে?

আজ কেমন যেতে বিভিন্ন রাশির জাতকদের সময়?

ওয়েব ডেস্ক : আজ ২০২৫ সালের শেষ দিন। মহাজাগতিক হিসেবে আজ এক বিশেষ সন্ধিক্ষণ, কারণ বছরের সমাপ্তির দিনে চাঁদ অবস্থান করছে মেষ রাশিতে। আজ কেমন যেতে বিভিন্ন রাশির জাতকদের সময়? দেখে নেওয়া যাক।

মেষ রাশি (Aries) : এই রাশির জাতকদের জন্য আজ চন্দ্রের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্রে প্রত্যাশিত পদ বা স্বীকৃতি আজ না মিললেও হতাশ হওয়ার কারণ নেই। সামনের সময়েই উন্নতির সম্ভাবনা জোরালো। ব্যবসায় নতুন চুক্তি লাভজনক হতে পারে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং হল লাল ও কমলা।

বৃষ রাশি (Taurus) : এই রাশির জাতক-জাতিকাদের আজ পারিবারিক নানা কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সূর্যের অষ্টম অবস্থানের প্রভাবে আত্মীয়দের সঙ্গে অপ্রয়োজনীয় মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। তবে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে সৌহার্দ্য বজায় থাকবে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং হল বেগুনি ও সাদা।

মিথুন রাশি (Gemini) : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক। কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সরকারি কাজ আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় যাত্রা বা আধ্যাত্মিক চিন্তাভাবনার দিকেও মন ঝুঁকতে পারে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং হল সবুজ ও বেগুনি।

আরও খবর : নতুন বছরে সূর্যের কৃপায় বদলাবে আপনার ভাগ্য!

কর্কট রাশি (Cancer) : এই জাতকদের জন্য আজ পরিশ্রমের দিন। চাকরিজীবীরা পদোন্নতির লক্ষ্যে আরও মনোযোগী হবেন। ব্যবসায় সাফল্য মিললেও পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের সঙ্গে সময়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং হল লাল ও কমলা।

সিংহ রাশি (Leo) : এই রাশির জাতকদের আজ গ্রহের শুভ প্রভাবে আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। যে কাজই হাতে নেবেন, তাতে সাফল্যের সম্ভাবনা প্রবল। সন্তানের সাফল্যে মন আনন্দিত হবে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং হল হলুদ ও সবুজ।

কন্যা রাশি (Virgo): এই রাশির ক্ষেত্রে আজ আর্থিক দিক থেকে স্বস্তির দিন। দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনায় দুশ্চিন্তা কমবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সাফল্যের যোগ রয়েছে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং সাদা ও আকাশী।

তুলা রাশি (Libra) : এই জাতকদের জন্য আজ নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন প্রজেক্ট হাতে আসতে পারে। প্রেমের জীবন আজ বেশ আকর্ষণীয় ও আনন্দময় থাকবে। এই রাশির জাতকদের জন্য আজ শুভ রং নীল ও আকাশী।

বৃশ্চিক রাশি (Scorpio) : এই রাশির জাতকরা আজ ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই রাশির আজ শুভ রং হল হলুদ ও লাল।

ধনু রাশি (Sagittarius) : এই রাশির জাতকদের জন্য অর্থের দিক থেকে শুভ যোগ রয়েছে। মানসিকভাবে দিনটি আরও ভালো কাটবে। ব্যবসায় পরিস্থিতি মোটের উপর সন্তোষজনক হলেও ত্বক সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। এই রাশির আজ শুভ রং হল হলুদ ও লাল।

মকর রাশি (Capricorn) : এই রাশির জন্য আজকের দিনটি বিশেষ শুভ। প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এই রাশির আজ শুভ রং হল নীল ও সবুজ।

কুম্ভ রাশি (Aquarius) : এই রাশির জাতকদের সরকারি কাজে সাফল্য মিলতে পারে। বন্ধুর সহায়তায় ব্যবসায় লাভে সম্ভাবনা রয়েছে। এই রাশির আজ শুভ রং হল নীল ও সাদা।

মীন রাশি (Pisces) : এই রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে সক্রিয়তা বিশেষভাবে নজরে আসবে। শিক্ষকদের সহযোগিতা পেয়ে পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এই রাশির আজ শুভ রং হল হলুদ ও লাল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D