Friday, April 10, 2026
HomeScrollভারতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জার্মান চ্যান্সেলরের, দিল্লি–বার্লিনে একাধিক চুক্তি
India Germany Sign Migration Security Pacts

ভারতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জার্মান চ্যান্সেলরের, দিল্লি–বার্লিনে একাধিক চুক্তি

দু’দিনের সরকারি সফরে ভারতে এসেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ

ওয়েব ডেস্ক: দু’দিনের সরকারি সফরে ভারতে এসেছেন জার্মানির (Germany) চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ। সোমবার গুজরাতের (Gujrat) গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ভারত ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি এবং তথ্যপ্রযুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে নয়াদিল্লি (New Delhi) ও বার্লিন (Barlin)। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকের পর জার্মান চ্যান্সেলর জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতীয় নাগরিকদের জার্মানিতে থাকার ক্ষেত্রে ট্রানজ়িট ভিসার বাধ্যবাধকতা শিথিল করা হবে।

আরও পড়ুন: তিনিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট! ঘোষণা ট্রাম্পের

এ ছাড়াও জার্মানির স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিবাসনকে বৈধতা দেওয়ার কথাও ঘোষণা করেন মের্ৎজ়। তথ্য, গবেষণা এবং মেধা আদানপ্রদান বাড়ানোর বিষয়েও সহমত হয়েছে দুই দেশ।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত এখনও অনেকটাই রাশিয়ার উপর নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে জার্মানি ভারতকে উন্নত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহে আগ্রহী। বর্তমানে ভারত–জার্মানির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০০০ কোটি ডলার। জার্মানির প্রায় ২০০০ সংস্থা ভারতে ব্যবসা করছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে দুই দেশ।

জার্মানি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায়, ভারতের সঙ্গে ইইউ-র মুক্ত বাণিজ্যচুক্তি (FTA) আলোচনাতেও এই সফর গতি আনতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। এশিয়ায় এই প্রথম সফরে এসে গান্ধীনগরে বৈঠকের আগে মের্ৎজ় যান অহমদাবাদের সাবরমতী আশ্রমে। পরে তিনি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও যোগ দেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুড়ি ওড়াতে দেখা যায় জার্মান চ্যান্সেলরকে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto