HomeScrollনীল ড্রামে স্বামীর দেহ লোপাট, ১৯ মাস পর মৃত্যুদণ্ড মুসকান ও সাহিলের
Uttarpradesh

নীল ড্রামে স্বামীর দেহ লোপাট, ১৯ মাস পর মৃত্যুদণ্ড মুসকান ও সাহিলের

মার্চে নৃশংস খুন, সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত, এবার চরম সাজা ঘোষণা আদালতের

ওয়েব ডেস্ক : নীল ড্রামে স্বামীর দেহ লোপাটের ঘটনায় মৃত্যুদণ্ড হল মুসকান রাস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লার। বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) মিরাটের আদালত এই সাজা ঘোষণা করেছে। মার্চ ২০২৫-এ মার্চেন্ট নেভির প্রাক্তন আধিকারিক সৌরভ রাজপুতকে খুনের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর দু’জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার সাজা ঘোষণা করা হল।

পুলিশ ও তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের ৩ মার্চ মুসকান ও সাহিল মিলে সৌরভকে খুন করেন। অভিযোগ, প্রথমে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচেতন করা হয়। এরপর ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয় সৌরভকে। পরে দেহ টুকরো করে একটি নীল প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট ও বালির মিশ্রণে ঢেকে দেওয়া হয়।

আরও খবর :  জাতীয় নির্বাচন কমিশনে নথিপত্র সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই? : সুপ্রিম কোর্ট

ঘটনাটি প্রকাশ্যে আসে দেহ সরানোর চেষ্টা ঘিরে সন্দেহ তৈরি হলে। ড্রামটি অত্যন্ত ভারী হওয়ায় শ্রমিকদের সন্দেহ হয়। পরে পুলিশ ড্রাম খুলে দেহাংশ উদ্ধার করে। তদন্তে একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। আদালতে ২২ জন সাক্ষীর বয়ান পেশ করা হয়। মোট ১২৬টি শুনানির পর মামলার রায় ঘোষণা হয়।

আদালত দু’জনকেই মৃত্যুদণ্ডের পাশাপাশি খুনের ধারায় ৫০ হাজার টাকা করে এবং তথ্যপ্রমাণ লোপাটের ধারায় ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News