Tuesday, May 26, 2026
HomeScrollSIR-এ ভোটার লিস্ট নিয়ে অভিযোগের সময়সীমা বাড়ল!
SIR

SIR-এ ভোটার লিস্ট নিয়ে অভিযোগের সময়সীমা বাড়ল!

আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে কমিশনের তরফে!

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। এই প্রক্রিয়ায় যে প্রাথমিক খসড়া তালিকা ইতিমধ্যে বেড়িয়ে গিয়েছে, তাতে ভুল বা আপত্তি থাকলে আবেদন করার শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ২০২৬। কিন্তু কমিশন সেই সময়সীমা ৪ দিন বৃদ্ধি করল। ফলে এ নিয়ে আবেদনকারীরা ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি গোয়া (Goa), লাক্ষাদ্বীপ (Lakshadweep), রাজস্থান (Rajasthan) ও পুদুচেরিতেও আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে কমিশনের তরফে।

মূলত, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল এসআইআর (SIR)-এর কাজ। এক মাসের বেশি সময় ধরে চলে এনুমারেশন ফর্ম দেওয়া ও নেওয়ার কাজ। তার পর গত বছরের ১৬ ডিসেম্বর বেরয় ড্রাফ্ট ভোটার লিস্ট। দেখা যায় সেই লিস্ট থেকে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।

আরও খবর : সুপ্রিম কোর্টে ইডির মামলা নিয়ে মমতাকে আক্রমণ সুকান্ত-র

তবে মনে রাখতে হবে খসড়া তালিকায় নাম বাদ গেলেও, তা চূড়ান্ত নয়। কোথাও ভুল থাকলে, তার সংশোধনের জন্য ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কমিশনের তরফে। তবে সেই সময় বৃদ্ধি করল কমিশন। ফলে ১৯ জানুয়ারি পর্যন্ত এই সংশোধনের আবেদন জানানো যাবে।

অন্যদিকে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তেমনটা জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। তাতে যাতে কোনও রকম ভুল না থাকে, সব যাতে ঠিকঠাক হয়, তা নিশ্চিত করার জন্যই এই সময়সীমা আরও ৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D