Tuesday, March 31, 2026
HomeScrollচলবে ইন্টারলকিং-এর কাজ, বাতিল হচ্ছে একাধিক ট্রেন!
Indian Railways

চলবে ইন্টারলকিং-এর কাজ, বাতিল হচ্ছে একাধিক ট্রেন!

বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে!

ওয়েব ডেস্ক : নতুন বছরে আবার যাত্রী ভোগান্তি। সীতারামপুর–বারাচক রেল শাখায় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা হবে। তার জন্য প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং-এর (Interlocking work ) কাজ সম্পন্ন হবে। সেই কারণে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন (Train Cancelled)। অন্যদিকে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দূরপাল্লার ট্রেনের যাত্রার ক্ষেত্রেও সময় নিয়ন্ত্রিত করা হবে।

রেল সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি এই কাজের জন্য বাতিল করা হয়েছে ৬৩৫৫৫ বর্ধমান–বারকাকানা লোকাল ও ৬৩৫৫৬ বারকাকানা–বর্ধমান লোকাল। তার পরে ১ ফেব্রুয়ারিও বাতিল করা হয়েছে ৬৩৫৫৫ বার্ধমান–বারকাকানাগামী ট্রেন (Train) ও ৬৩৫৫৬ বারকাকানা–বর্ধমানগামী ট্রেন।

আরও খবর : ‘প্রকাশ সিং মামলায়’ সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি রাজ্য, এবার কী হবে? দেখুন বিগ আপডেট

এর পাশাপাশি ১৩৫০৩ বর্ধমান–হাটিয়া এক্সপ্রেস, ১৩৫০৪ হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস, ১৩৫৪৫ আসানসোল–গয়া এক্সপ্রেস, ১৩৫৪৬ গয়া–আসানসোল এক্সপ্রেস, ৬৩৫৪১ আসানসোল–গোমো প্যাসেঞ্জার এবং ৬৩৫৪২ গোমো–আসানসোল প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এদিকে সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-ঝাঝা-বর্ধমান ট্রেনটি আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি আসানসোল পর্যন্ত চলবে। অর্থাৎ এই দু’দিন এই ট্রেনটি (Train) চলবে আসানসোল পর্যন্ত। আবার সেখান থেকেই যাত্রা শুরু করবে।

অন্যদিকে, ১২৩৫৪ লালকুয়া–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৩১ জানুয়ারি যাত্রা শুরু করবে। এই এক্সপ্রেসের যাত্রাপথ ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। এর পাশাপাশি ১৩১৫১ কলকাতা– জম্মু তাওয়াই এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করবে। এই এক্সপ্রেসের যাত্রা ১০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে। অর্থাৎ, এক্সপ্রেসগুলিকে ধীরগতিতে চালানো হবে অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত থামিয়ে রাখা হবে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot