Tuesday, June 30, 2026
HomeScrollসময়মতো বদলান বাড়ির এই জিনিসগুলি, পরিচ্ছন্ন অন্দরেই লুকিয়ে সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি
Lifestyle News

সময়মতো বদলান বাড়ির এই জিনিসগুলি, পরিচ্ছন্ন অন্দরেই লুকিয়ে সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি

ভালো থাকার প্রথম শর্ত পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন

ওয়েব ডেস্ক: ভালো থাকার প্রথম শর্ত পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন (Lifestyle)। ঘরের সাজসজ্জা যতই আকর্ষণীয় হোক না কেন, অন্দরমহলের নিত্য ব্যবহার্য জিনিসগুলি যদি সময়মতো পরিষ্কার বা বদলানো না হয়, তাহলে সেখান থেকেই বাসা বাঁধে নানা রোগ। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কিছু জিনিস নির্দিষ্ট সময় অন্তর বদলে ফেলা অত্যন্ত জরুরি।

আইস কিউব ট্রে:
ফ্রিজে রাখা প্লাস্টিকের আইস কিউব ট্রে অনেকেই বছরের পর বছর ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকদের মতে, প্রতি দু’বছর অন্তর এই ট্রে বদলানো দরকার। দীর্ঘদিন ব্যবহারে এতে অদৃশ্য ব্যাকটেরিয়া জমে যায়, যা ভালোভাবে ধুলেও পুরোপুরি দূর হয় না। এই বরফ পানীয়ের সঙ্গে শরীরে ঢুকে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: প্রাকৃতিক মানেই নিরাপদ? PCOS থাকলে রূপচর্চায় কোন উপকরণ ব্যবহার করবেন না

তোয়ালে:
প্রতিদিন স্নানের পর ধোয়া হলেও তোয়ালের মধ্যে জীবাণু থেকে যায়। একটানা বহু বছর একই তোয়ালে ব্যবহার করা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই অন্তত দু’বছর অন্তর নিজের ব্যবহারের তোয়ালে বদলে ফেলা উচিত।

বিছানার চাদর ও চাদরজাত সামগ্রী:
আমাদের শরীরের ঘাম, মৃত চামড়া ও ধুলো প্রতিদিন বিছানায় জমে। নিয়মিত চাদর বদলালেও ২–৩ বছর পর সেই চাদর ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়। তাই পুরনো চাদর ফেলে নতুন ব্যবহার করাই বুদ্ধিমানের।

বাজারের ব্যাগ:
সবজি, মাছ, মাংস বহনের জন্য ব্যবহৃত ব্যাগে জীবাণু জমার সম্ভাবনা খুব বেশি। তাই বাজারের ব্যাগও ১–২ বছর অন্তর বদলে নেওয়া প্রয়োজন।

পায়ের চটি:
প্রতিদিন ব্যবহারের চটিতে ঘাম, ধুলো ও ব্যাকটেরিয়া জমে। বিশেষজ্ঞদের মতে, অন্তত বছরে একবার চটি বদলানো সুস্বাস্থ্যের জন্য জরুরি।

ছোট ছোট এই অভ্যাসই আপনার অন্দরমহলকে রাখবে পরিষ্কার, আর আপনাকে দেবে দীর্ঘদিন সুস্থ থাকার নিশ্চয়তা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO