Tuesday, March 24, 2026
HomeScrollপ্রবীণদের জন্য ট্রেনের টিকিটে ফের ছাড়!
Indian Railways

প্রবীণদের জন্য ট্রেনের টিকিটে ফের ছাড়!

অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা সেরেছে রেল মন্ত্রক

ওয়েব ডেস্ক : বয়স্ক ও প্রবীণদের (Senior citizens) জন্য সংরক্ষিত টিকিটের উপরে ফের ছাড় দেওয়া হতে পারে! সূত্রের খবর, এ নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা সেরেছে রেল মন্ত্রক (Ministry of Railways)। আর যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ভাড়ায় (Train fare) আবার ছাড় পাবেন বয়স্ক এবং প্রবীণ যাত্রীরা।

মূলত, আগে ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে ৬০ বছর বা তাঁর বেশি বয়সের পুরুষদের জন্য টিকিটের (Tickets) দামের উপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। আর ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা দামে ছাড় পেতেন ৫০ শতাংশ। কিন্তু করোনার সময় এই সব বাতিল করা হয়েছে রেলের তরফে। তার পরেই এই ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হতে পারে জল্পনা শুরু হয়েছিল। তার পরেই জানা যাচ্ছে, বয়স্কদের ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা ফের ফিরিয়ে আনতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)।

আরও খবর : কেন্দ্রীয় বাজেট পেশ সময়ের অপেক্ষা! ব্যয়বহুল হতে পারে এই সামগ্রীগুলি

মূলত, রেলের সংরক্ষিত আসনের টিকিট (Tickets) কাটার সফটওয়্যার ব্যবস্থা দেখাশোনা করে সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম। আর এই বিষয় নিয়ে মধ্যপ্রদেশের আবেদনের ভিত্তিতে ওই সংস্থা জানিয়েছে, ২০২০ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাড় বাতিলের কারণে রেলের সাশ্রয় হয়েছে ৮৯১৩ কোটি টাকা।

কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার কেন এই ছাড় ফেরানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, বর্তমানে সাধারণ মানুষের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। প্রবীণদের ক্ষেত্রে বেড়েছে চিকিৎসার খরচও। সেই কারণে বয়স্ক ও প্রবীণদের যাদের টাকা কিছুটা সাশ্রয় হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot