Wednesday, May 13, 2026
HomeScrollম্যাচ বয়কট করলে কড়া পদক্ষেপ! PCB-কে বার্তা ICC-র
ICC

ম্যাচ বয়কট করলে কড়া পদক্ষেপ! PCB-কে বার্তা ICC-র

ভারতের ম্যাচ বয়কট করলে আইনি পদক্ষেপ করতে পারে সম্প্রচারকারী সংস্থা!

ওয়েব ডেস্ক : আর মাত্র কিছু দিন। তার পরেই শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। কিন্তু, এই টুর্নামেন্টের আগে ‘নাটক’ বজায় রেখেছে পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপে তারা ভারতের (India) বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছে। তবে পাকিস্তান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তাহলে বড়সড় আইনি ও আর্থিক সমস্যায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূত্রের খবর, পাক বোর্ডকে এমনই কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রের দাবি, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী জিওস্টার আইনি পদক্ষেপ করতে পারে। এমনটাও নাকি স্পষ্ট জানানো হয়েছে আইসিসির তরফে।

সম্প্রতি পাক সরকার সমাজমাধ্যমে জানায়, ১৫ ফেব্রুয়ারি ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাক দল। যদিও এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কারণ আইসিসিকে (ICC) জানানো হয়নি। সূত্রের খবর, পাকিস্তান যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদল না করে, তাহলে বার্ষিক রাজস্ব ভাগের পুরো টাকা অর্থাৎ প্রায় ৩ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার আটকে রাখা হতে পারে। আর সেই অর্থ থেকেই ক্ষতিপূরণ দেওয়া হতে পারে সম্প্রচারকারী সংস্থাকে।

আরও খবর : বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন ভারতীয় বোলার!

পিসিবির (PCB) এক সূত্র জানিয়েছে, “পাকিস্তান যদি অবস্থান বদল না করে, তাহলে শুধু আর্থিক জরিমানা নয়, সম্প্রচারকারীর মামলা মোকাবিলা করতে হতে পারে। এমনকি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে গেলেও সেখান থেকে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনাও কম।” আরও একটি সূত্রের মতে, “সরকারি নির্দেশের কথা বললেও পিসিবির অবস্থান দুর্বল। কারণ পাকিস্তান নিজেদের চাহিদা অনুযায়ী নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলছে, ভারত নয়। তাছাড়া ভারত সরকার পাকিস্তানে খেলতে অনুমতি না দিলেও, নিরপেক্ষ ভেনুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও নিষেধাজ্ঞা দেয়নি সাম্প্রতিক সংঘাতের পরেও।”

এমন পরিস্থিতির মধ্যে এক নতুন জল্পনা শুরু হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে (Bangladesh) হতে চলেছে সাধারণ নির্বাচন। সেই ভোট হওয়ার পরে সে দেশে নতুন সরকার গঠন হবে। তার পরেই নিজের অবস্থান বদলাতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা সে দেশের মন্ত্রী মহসিন নকভি। এক সূত্রের মতে, “নকভি শুধুই ক্রিকেট প্রশাসক নন, তিনি একজন রাজনীতিবিদ। জাতীয় দলের স্বার্থের চেয়ে রাজনৈতিক বার্তাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে নির্বাচন শেষ হলে এবং ভারতের ম্যাচের আগে এখনও দু’দিন সময় থাকবে। তখন সিদ্ধান্ত বদলাতেও পারেন।”

অন্যদিকে সূত্রের খবর, শেষ পর্যন্ত যদি পাকিস্তান ম্যাচ না খেলে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের একঘরে হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। আইসিসি ও সম্প্রচারকারী সংস্থার চাপের সামনে পিসিবির পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটমহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto