ওয়েব ডেস্ক : শেয়ে শয়ে উদ্ধার কাকের (Crow) দেহ! এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল চেন্নাইয়ে (Chennai)। জানা যাচ্ছে, এইচ৫এন১ (H51N) বা বার্ড ফ্লু-তে (Bird Flu) আক্রন্ত হয়েই মৃত্যু হয়েছে কাকগুলির। এমন পরিস্থিতিতে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে কাক, হাঁস, মুরগির দেহ পুড়িয়ে ফেলতে হবে অথবা গভীর গর্তে পুঁতে দিতে হবে। যাতে এই সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
এর পাশাপাশি জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ কোনওভাবেই খালি হাতে মৃত পাখি গুলিকে স্পর্শ না করে। এর পাশাপাশি কোনও মৃত পাখি দেখতে পেলে স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, মৃত পাখিদের দেহ থেকে বার্ড ফ্লু-এর (Bird Flu) চিহ্ন পাওয়া গিয়েছে। সেই কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের তরফে তামিলনাড়ুর মুখ্য সচিবকে একটি চিঠি লেখা হয়েছে। এই সব ঘটনা নিয়ে দ্রুত নজরদারির আর্জি জানানো হয়েছে।
আরও খবর : এবার পশ্চিম এশিয়ার ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যের পথে ভারত!
প্রশ্ন হচ্ছে কী এই এইচ৫এন১?
একটি হল ভাইরাসের (Virus) একটি স্ট্রেন। এর দ্বারা সংক্রমিত হয় বিভিন্ন পাখি। এই ভাইরাস ‘বার্ড ফ্লু’ নামে পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হলে বহু পাখির মৃত্যু হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এই ভাইরাসে কি মানুষের কোনও ক্ষতি হতে পারে? এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণ মানুষের নিউমোনিয়ার মতো গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাসে আক্রান্ত পাখিদের সংস্পর্শে এলে সাধারণ মানুষও আক্রান্ত হতে পারেন। আর এই অসুখে আক্রান্ত হলে শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। সেক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। ফলে এই বিষয়টিকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত বলে জানানো হচ্ছে।
দেখুন অন্য খবর :







