Sunday, February 8, 2026
HomeScrollবিরতির পর বাংলা ছবিতে পরমব্রত
Parambrata Chattopadhyay

বিরতির পর বাংলা ছবিতে পরমব্রত

রোম্যান্টিক ড্রামাতে পরমব্রত,কার সঙ্গে জুটি বাঁধছেন?

কলকাতা: বিরতির পর বাংলা ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। এবার জুটি বাঁধছেন কোন নায়িকার সঙ্গে? ফেডারেশনের সঙ্গে টানাপোড়েন- সব সমস্যা মিটে যাওয়ার পর বাংলা ছবিতে ফিরছেন পরম। সমস্যা মেটার পর এটাই টলিউডে তাঁর প্রথম কাজ। ছবির নাম ‘এই শহরের গান’। পরিচালনায় প্রার্জুন মজুমদার। ভিন্ন স্বাদের গল্পে এবার পরমব্রত জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) সঙ্গে।

চিত্রনাট্য আবর্তিত হবে তিনটি জুটিকে নিয়ে। মূলত রোমান্টিক ড্রামা। ভিন্ন আর্থসামাজিক অবস্থানে রয়েছে ভিন্ন বয়সের তিনটি কাপল, এমন ছ’জনের ইন্টারপার্সোনাল সম্পর্ক নিয়ে ছবির গল্প। সম্পর্কের গল্পের নতুন সমীকরণের ছবি ‘এই শহরের গান’। তিন দম্পতি, জীবনের তিন ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে। তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না। তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে। পরমব্রত, প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে রয়েছে টলিপাড়ার একঝাঁক চেনা মুখ। ইতিমধ্যে ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ। দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে চলতি মাসেই।

আরও পড়ুন: ‘ম্যায় হুঁ না’ ছবির সিক্যুয়েলে দ্বৈত চরিত্রে শাহরুখ?

Read More

Latest News