Saturday, March 28, 2026
HomeScrollPM CARES, PMNRF, NDF নিয়ে সংসদে প্রশ্ন নয়, লোকসভা সচিবালয়কে জানাল PMO!
PMO

PM CARES, PMNRF, NDF নিয়ে সংসদে প্রশ্ন নয়, লোকসভা সচিবালয়কে জানাল PMO!

৩০ জানুয়ারে পিএমও-র তরফে চিঠি দেওয়া হয়েছিল লোকসভার সচিবালয়কে

ওয়েব ডেস্ক : পিএম কেয়ারস ফান্ড (PM CARES Fund), প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) ও ন্যাশনাল ডিফেন্স ফান্ড (NDF) সংক্রান্ত কোনও প্রশ্ন লোকসভায় তোলা যাবে না। সূত্রের খবর, এমনই নাকি একটি নির্দেশ লোকসভার সচিবালয়কে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে। এ নিয়ে গত ৩০ জানুয়ারে পিএমও-র তরফে চিঠি দেওয়া হয়েছিল লোকসভার সচিবালয়কে (LokSabha Secretariat)।

সূত্রের খবর, চিঠিতে জানানো হয়েছে সংসদের কার্যপ্রণালী ও ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিধির ৪১(২)(৮) এবং ৪১(২)(১৭) ধারার আওতায় এই তিনটি তহবিল সংক্রান্ত প্রশ্ন গ্রহণযোগ্য নয়। এদিকে বলে রাখা দরকার, লোকসভায় (Loksabha) প্রশ্ন করার যে শর্তাবলি রয়েছে, তাতে বলা হয়েছে, ৪১(২)(৮) ধারায় যে বিষয়গুলি ভারত সরকারের আওতাভুক্ত নয়, সে সংক্রান্ত প্রশ্ন তোলা যাবে না। অন্যদিকে ৪১(২)(১৭) ধারায় বলা হয়েছে, যে সব বিষয়কে সরকার নিয়ন্ত্রণ করে না অথবা যার জন্য সরকার প্রত্যক্ষভাবে দায়বদ্ধ নয়, সেগুলিও সংসদীয় প্রশ্নের বিষয় হতে পারে না।

আরও খবর : বিলাসবহুল গাড়ির ধাক্কায় আহত বহু! চাঞ্চল্য কানপুরে

সূত্রের খবর, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দফতরের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছে, পিএম কেয়ারস ফান্ড (PM CARES Fund), পিএমএনআরএফ (PMNRF) ও এনডিএফ (NDF) তহবিলগুলি জনসাধারণের অনুদানে গঠিত হয়েছে। আর এই তহবিলগুলিতে কেন্দ্র সরাসরি অর্থ বরাদ্দ করে না। সেই কারণে এই সংক্রান্ত কোনও প্রশ্ন বা নোটিস গ্রহণযোগ্য নয়। তবে প্রধানমন্ত্রী দফতরের তরফে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে যদি এই তহবিলগুলিকে নিয়ে যদি কোনও গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে অথবা গ্রহণযোগ্যতা নির্ধারণের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে ২৭ মার্চ গঠিত হয়েছিল পিএম কেয়ারস ফান্ড (PM CARES Fund)। করোনার সময় জরুরি পরিস্থিতে মোকাবিলার জন্য এই ফান্ড গঠন করা হয়েছিল। তবে এটি চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল বা পিএমএনআরএফ (PMNRF) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালে। এটি প্রকৃতিক দুর্যোগ, বড় দুর্ঘটনা ও দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ব্যবহৃত হয়। আর ন্যাশনাল ডিফেন্স ফান্ড (NDF) ব্যবহৃত হয় সশস্ত্র ও আধাসামরিক বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের কল্যাণে। কিন্তু এই সব বিষয় নিয়ে লোকসভায় কেন আলোচনা চাইছে না কেন্দ্রীয় সরকার? তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকার কী কিছু লোকাতে চাইছে? এ নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot