Wednesday, May 13, 2026
HomeScrollআর মাত্র ৪৯ দিন! আপনার অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা!
Mamata Banerjee

আর মাত্র ৪৯ দিন! আপনার অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা!

এপ্রিলেই শুরু ‘যুবসাথী'

কলকাতা: নতুন অর্থবর্ষের শুরু থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের ঘোষিত ‘বাংলার যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget) ঘোষণা করা এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্প কার্যকর হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যাঁদের কোনও স্থায়ী বা অস্থায়ী চাকরি নেই, তাঁরাই এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে ভাতা পাওয়া বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: বেকার ভাতা নিয়ে বিরাট ঘোষণা মমতার

প্রকল্প অনুযায়ী উপভোক্তারা মাসে ১৫০০ টাকা, বছরে ১৮ হাজার টাকা করে পাবেন। পাঁচ বছর পূর্ণ হলে মোট ৯০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে। তবে বৃত্তি ছাড়া অন্য কোনও নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধাভোগীরা এই ভাতা পাবেন না। যদিও ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড প্রকল্পের সুবিধা থাকলে আবেদন করতে বাধা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

আবেদনের জন্য ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির আয়োজন করা হবে। দুয়ারে সরকারের ধাঁচে আয়োজিত এই ক্যাম্পে অফলাইন আবেদন গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। আবেদন জমা দিলে রসিদ দেওয়া হবে এবং পরে সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করা হবে। সরকারের বক্তব্য, সময় স্বল্পতার কারণে অনলাইন আবেদন না নিয়ে সরাসরি শিবিরের মাধ্যমে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে দ্রুত যাচাই করে সুবিধা পৌঁছে দেওয়া যায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto