Monday, June 29, 2026
HomeScrollমাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন রানি
Rani Mukherji

মাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন রানি

মুম্বই থেকে এসে সোজা কালীঘাটে পুজো দিলেন রানি মুখোপাধ্য়ায়

কলকাতা: বুধবার মুম্বই থেকে কলকাতায় পা রেখেছেন রানি মুখ্যার্জি (Rani Mukherji)। শহরে এসে হাজির হন কালীঘাটের মন্দিরে। সেখানে মাসি দেবশ্রী রায়কে (Debashree Roy) নিয়ে পুজো দিলেন ‘মর্দানি’ স্টার।

রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায়, মাসী-বোনঝি মিলে ভক্তিভরে কালীঘাটে পুজো দিলেন। অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করার জন্য হুড়মুড়িয়ে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। রানির পরনে এদিন ছিল পাটভাঙা লাল রঙের চেক শাড়ি । তাঁকে বলতে শোনা গেল, “মায়ের জন্য তিনটে শাড়ি এনেছি ।” নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনও সদাহাস্যময়ী ছিলেন রানি । গল্পে মশগুল ছিলেন নিজের মাসির সঙ্গে ।জানা গিয়েছে, আবারও মার্চ মাসে কলকাতায় আসবেন রানি । মাসির কাছে তেলাপিয়া মাছের ঝোল খেতে চেয়েছেন রানি । মাসি দেবশ্রী রায় অবশ্য এবার ভেবেছিলেন বোনঝিকে ফুচকা খাওয়াবেন । কিন্তু সেটা এই বার হয়নি ।

আরও পড়ুন: ‘বর্ডার ২’-এর পর এবার আমিরের সঙ্গে যুগলবন্দি সানির

সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কাড়েন অভিনেত্রী। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সমাজ সচেতনামূলক বার্তায় মোড়া সিনেমা দেখে সিনেমহল থেকে দশর্কমহলও প্রশংসায় পঞ্চমুখ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO