ওয়েব ডেস্ক : ২০২৩ সালে আমেরিকায় (America) ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা (Tragic Incident)। সে বছর পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ভারতীয় পড়ুয়ার (Indian Student)। তাঁর নাম জাহ্নবী কান্দুলার। সেই ঘটনায় এবার মৃতার পরিবারকে ২.৯০ কোটি টাকার ক্ষতিপূরণ (Compensation) দিল মার্কিন স্থানয় প্রশাসন। ভারতীয় মুদ্রায় এই ক্ষতিপূরণের অঙ্ক হল ২৬২ কোটি টাকা।
জানা গিয়েছে, জাহ্নবী (২৩) আমেরিকায় (America) পড়াশোনা করতে গিয়েছিলেন ২০২১ সালে। এর পর ২০২৩ সালে সিয়াটলে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, মার্কিন পুলিশ অফিসার কেভিন ডেভের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ওই ভারতীয় পড়ুয়ার।
আরও খবর : দিল্লি বিস্ফোরণের নেপথ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ! মেনে নিল রাষ্ট্রপুঞ্জ
অভিযোগ উঠেছিল, যে রাস্তায় ৪০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা ছিল। সেখানে ওই অফিসারের গাড়ির গতি ছিল ১১৯ কিলোমিটার। তা গিয়ে ধাক্কা মেরেছিল ভারতীয় পড়ুয়া জাহ্নবী কান্দুলাকে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। এই ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকাতেও চাঞ্চল্য ছড়িয়েছিল।
অভিযোগ উঠেছিল ঘটনায় সময় মাদক সেবন করেছিলেন ওই অফিসার। ভবিষ্যতে যাতে এমন ধরণের ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছিল স্থানীয় প্রসাশন। সেই ঘটনার নিষ্পত্তি হয় বুধবার, ১১ ফেব্রুয়ারি। এর পরেই শহর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল মৃতার পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সেই ক্ষতিপূরণের পরিমাণ ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা।
দেখুন অন্য খবর :







