Friday, February 13, 2026
HomeScrollফের রাজধানীর স্কুলগুলিতে বোমাতঙ্ক!
Delhi

ফের রাজধানীর স্কুলগুলিতে বোমাতঙ্ক!

এদিন তিনটি স্কুলে বোমা রাখার খবর ছড়িয়েছে!

ওয়েব ডেস্ক : গত নভেম্বরে রাজধানীর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যা গোটা দেশে আতঙ্কের সৃষ্টি করেছিল। সেই দিল্লিতে (Delhi) ফের স্কুলে (Schools) ছড়াল বোমাতঙ্ক (Bomb scare)। যাকে ঘিরে ফের এখবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, এদিন তিনটি স্কুলে বোমা রাখার খবর ছড়িয়েছে।

গত সোমবারও ১৩টি স্কুলকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়েছিল। ইমেলে পাঠানো বার্তায় বলা হয়েছিল, ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল রাজধানীতে। পরে জানা গিয়েছিল এই হুমকি ভুয়ো ছিল। তার পরে এবার শুক্রবার তিন স্কুলে বোমা রাখার হুমকি বার্তা (Threatening message) এল। জানা গিয়েছে, প্রথমে বিটি তামিল স্কুলে বোমা রাখা হয়েছে বলে খবর সামনে এসেছিল। পরে আরও দু’টি বোমা রাখার খবর সামনে আসে।

আরও খবর : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি নিশিকান্ত দুবের

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দিল্লির দমকলের আধিকারিকরা। এই খবর আসার পরেই একাধিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক করা হয়েছে পড়ুয়া ও তাদের পরিবারকেও। এই হুমকির খবর পাওয়ার পরেই স্কুলগুলি থেকে বের করে আনা হয় পড়ুয়াদের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। জানা যাচ্ছে, কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগে বহুবার দিল্লির একাধিক স্কুলে বোমা রাখার হুমকির খবর সামনে এসেছিল। চলতি বছরেও এমন হুমকি একাধিকবার এসেছে। শুধু তাই নয় দ্বারকা আদালত চত্বর ওড়ানোর হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সংসদ ভবনও উড়িয়ে দেওয়ারও হুমকি আসে। তার পরে আবার স্কুলে বোমাতঙ্ক ছড়াল। ফলে সব কিছু মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast WDBOS https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/