Tuesday, June 30, 2026
HomeScrollরাশিয়া থেকে আরও ২৮৮টি এস-৪০০ কিনছে ভারত!
S-400

রাশিয়া থেকে আরও ২৮৮টি এস-৪০০ কিনছে ভারত!

খরচ হতে পারে ১০ হাজার কোটি টাকা!

ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুরে (Operation Sindoor) একের পর এক পাক মিসাইল ধ্বংস করেছিল এস-৪০০ (S-400)। এবার এই প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি করে কিনতে চলেছে নয়াদিল্লি (New Delhi)। সূত্রের খবর, রাশিয়া থেকে আরও পাঁচ ইউনিট এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) কিনবে ভারত (India)। এতে থাকবে ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল। তা কেনার জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারত-পাক সংঘর্ষের সময় রাশিয়ার (Russia) এই প্রতিরক্ষা ব্যবস্থা বেশ উপযোগী হয়ে উঠেছিল। পাক মিসাইলের পাশপাশি একাধিক যুদ্ধবিমানও ধ্বংস করেছিল এই মিসাইল। ফলে ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে আরও অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সমিতি’ বা ডিএসএ এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য অনুমোদন দিয়েছে। যার জন্য খরচ হতে পারে ১০ হাজার কোটি টাকা।

আরও খবর : ফের রাজধানীর স্কুলগুলিতে বোমাতঙ্ক!

২০১৮ সালে প্রথম বার রাশিয়ার থেকে ৫টি এস-৪০০ (S-400) কেনার চুক্তি করেছিল ভারত। যার জন্য খরচ হয়েছিল ৫.৫ বিলিয়ন ডলার। জানা যাচ্ছে, আপাতত তিনটি এস-৪০০ হাতে পেয়েছে ভারত। আর শেষ দুটি মিসাইল সিস্টেম আগামী দু’বছরের মধ্যে তা হাতে আসার কথা।

মূলত, ৬০০ কিলোমিটার দূর থেকে যে কোনও ক্ষেপনাস্ত্রকে চিহ্নিত করতে সক্ষণ এই প্রতিরক্ষা ব্যবস্থা। ৪০০ কিলোমিটার দূর থেকে কোনও মিসাইলকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে এস-৪০০-এর। বর্তমানে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে এগুলি মোতায়েন রয়েছে। পাকিস্তান ও চিনকে নজরে রেখেই এই জায়গা গুলিতে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে মোতায়েন করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO