Friday, February 13, 2026
HomeScrollকলকাতা পুরসভার বাজেট পেশ, ‘হামটি–ডামটি বাজেট’ বলে কটাক্ষ বিজেপির
Corporation Budget 2026-27

কলকাতা পুরসভার বাজেট পেশ, ‘হামটি–ডামটি বাজেট’ বলে কটাক্ষ বিজেপির

বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: কলকাতা পুরসভার ২০২৬–২০২৭ (Corporation Budget 2026) অর্থবর্ষের বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বাজেট অধিবেশন ঘিরে শুরু থেকেই রাজনৈতিক চাপানউতোর দেখা যায়। বাজেটকে কটাক্ষ করে বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষ একে ‘হামটি–ডামটি বাজেট’ বলে আখ্যা দেন এবং দাবি করেন, এতে বাস্তব উন্নয়নের কোনও স্পষ্ট রূপরেখা নেই।

বাজেট পেশের পর প্রতিক্রিয়ায় সজল ঘোষ বলেন, মেয়রের উপস্থাপিত বাজেট মূলত “অঙ্কের জাগলারি”। তাঁর অভিযোগ, বাজেটে ঘাটতির পরিমাণ কম দেখানো হয়েছে কৌশলে। বিজেপির দাবি, পুরসভার বহু কর্মচারী অবসর নেওয়ার পরও শূন্যপদ পূরণ করা হয়নি। ফলে বেতন ও সংশ্লিষ্ট খাতে ব্যয় কমেছে, আর সেই কম খরচের প্রভাবই বাজেটে দেখানো হয়েছে। যদিও বাস্তবে পরিষেবা ক্ষেত্রে লোকবলের ঘাটতি রয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন: শিলিগুড়ি পুরবাজেটে বরাদ্দ বড় অঙ্কের টাকা, মাটিগাড়ায় ঘোষণা একাধিক প্রকল্পের

সজল ঘোষ আরও কটাক্ষ করে বলেন, মেয়র ফিরহাদ হাকিম এই বাজেটের “রচয়িতা নন, কেবল পাঠক”। তাঁর বক্তব্য, বাজেট বিবৃতি নবান্ন থেকে তৈরি করে পাঠানো হয়েছে এবং মেয়র শুধু তা পড়ে শোনানোর ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে, বাজেট অধিবেশন শুরুর ধরন নিয়েও আপত্তি তোলে বিজেপি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনও অধিবেশন শুরুর আগে জাতীয় সংগীত ও বন্দেমাতরম গাওয়ার কথা। কিন্তু এদিন কলকাতা পুরসভার বাজেট অধিবেশন শুরু হয় রাজ্য সংগীত দিয়ে, চেয়ারপারসন মালা রায়ের নেতৃত্বে।

বিজেপির দাবি, বন্দেমাতরম না গাওয়া হলে তা আইনি প্রশ্নের মুখে পড়তে পারে। পাশাপাশি তারা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অধিবেশনে বিজেপির বিধায়ক ও কাউন্সিলররা নিজেরাই বন্দেমাতরম গাইবেন। পুর কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাজেট নিয়ে আগামী দিনে পুরসভায় আরও বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast WDBOS https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/