Thursday, April 2, 2026
HomeBig newsভোটমুখী বাংলায় ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল! কোন পদে কোন IPS?
West Bengal Police

ভোটমুখী বাংলায় ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল! কোন পদে কোন IPS?

কিছুদিন আগেই রাজ্যের একাধিক আইপিএস আধিকারিককে বদল করা হয়েছিল

ওয়েব ডেস্ক : ভোটের মুখে ফের রাজ্য পুলিশে (West Bengal Police) রদবদল। সূত্রের খবর, ৬ জন আইপিএস অফিসারকে (IPS Officers) ফের বদলি করা হয়েছে। জানা যাচ্ছে, নির্বাচনের কমিশনের বিধি মেনেই সরানো হয়েছে এই সব আইপিএস আধিকারিকদের। কিছুদিন আগেই রাজ্যের একাধিক আইপিএস আধিকারিককে বদল করা হয়েছিল। তার পরে আবারা রাজ্য পুলিশে বড় রদবদল (Major reshuffle in state police) করা হল।

জানা যাচ্ছে, লক্ষ্মী নারায়ণ মীনা বা এলএন মীনা এডিজি আইজি (কারেকশনাল সার্ভিস) ছিলেন। তাঁকে এডিজি সিআইডি পশ্চিমবঙ্গ পদে নিয়ে আসা হয়েছে। রাজীব মিশ্র যিনি রাজ্যের এডিজি আইজিপি পদে ছিলেন, তাঁকে দক্ষিণবঙ্গের এডিজি পদে নিয়ে আসা হয়েছে। জেলা পুলিশের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি ছিলেন মুকেশ, তাঁকে পাঠানো হয়েছে আইবির আইজিপি পদে। অন্যদিকে নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি পদে ছিলেন সৈয়দ ওয়াকুয়ার রাজা। তাঁকে মুর্শিদাবাদের ডিআইজি পদে নিয়ে আসা হচ্ছে।

আরও খবর : মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’-এর অভিযোগ, টিটাগর থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

অন্যদিকে দুই জেলার পুলিশ সুপারকেও পরিবর্তন করা হয়েছে। জানা যাচ্ছে, অমরনাথ যিনি এসপি কৃষ্ণনগর ছিলেন, তাঁকে জলপাইগুড়ির এসপি করা হচ্ছে। ওয়াই রঘুবংশী যিনি এসপি জলপাইগুড়ি ছিলেন, তাঁকে এসপি কৃষ্ণনগর পদে আনা হচ্ছে।

এর আগে গত ৩০ জানুয়ারি রাজ্য ও কলকাতা পুলিশে বড় রদবদল করা হয়েছিল। সেখানে কলকাতা (Kolkata) নতুন কমনিশনার করা হয়েছিল সুপ্রতিম সরকার-কে। রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছিল পীযুষ পান্ডে-কে। এছাড়া একাধিক উচ্চ পদেও পরিবর্তন আনা হয়েছিল। তার পর আবার রাজ্য পুলিশে বড় রদবদল করা হল। তবে এই পরিবর্তনকে রুটিন বদলি বলেই জানাচ্ছে নবান্ন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot