Friday, July 3, 2026
HomeScrollবিশ্বকাপের মেগা ম্যাচে কোন তারকারা গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন?
India vs Pakistan Match

বিশ্বকাপের মেগা ম্যাচে কোন তারকারা গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন?

ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বরুণ

ওয়েব ডেস্ক : আজ মেগা সানডে! কারণ টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হতে চলেছে রবিবার। এশিয়া কাপের পর আজ ফের মুখোমুখি হচ্ছে ভারত (India)-পাকিস্তান (Pakistan)। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে রয়েছে দুই দেশের ভক্তদের মধ্যে। এদিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। এই ম্যাচে দুই দেশের কোন তারকারা গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন? দেখে নেওয়া যাক।

গত পাঁচ বছর আগে টি২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেননি ভারতের মিস্ট্রি বোলার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। কিন্তু সময় অনেক কেটে গিয়েছে। নিজেকে বদলে ফেলেছেন ভারতের এই তারকে বোলার। ইতিমধ্যে চলতি বিশ্বকাপে নিয়ে নিয়েছেন ৪টি উইকেট। মনে করা হচ্ছে আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বরুণ। অন্যদিকে এদিন নজর থাকবে ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) উপরে। গত ম্যাচে সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

আরও খবর :  ISL-এর প্রথম ম্যাচে কেরালাকে ২ গোলে হারাল মোহনবাগান

বোলারের দিক থেকে এদিন সব থেকে নজর থাকবে ভারতের অন্যতম ভরসা জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) উপরে। কারণ তিনি একা হাতেই যে কোনও ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেন। এদিন বল হাতে শাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) বিরুদ্ধে কেমন বল করেন ভারতের তারকা বোলার, সেটাই এখন দেখার বিষয়। কারণ গত টি২০ বিশ্বকাপে নতুন বলে বুমরাকে চাপে ফেলেছিলেন ফারহান। এদিন চলতি বিশ্বকাপে অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন পাক ব্যাটার। ফলে এদিন ভারত ও পাকিস্তানের দুই তারকার লড়াইয়ের দিকে সবার নজর থাকবে।

তবে চলতি বিশ্বকাপে সব থেকে বেশি চর্চায় রয়েছেন পাকিস্তানের মিস্ট্রি বোলার উসমান তারিক (Usman Tariq)। এদিকে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। অন্যদিকে তিনি গত চারটি আন্তর্জাতিক টি২০ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট। ফলে এদিন তার উপরেও বিশেষ নজর থাকবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ভারতীয় ব্যাটাররা পাকিস্তানের এই বোলার বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। ফলে আজকের মেগা লড়াই শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet