Monday, February 16, 2026
HomeScroll১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! এই স্টক আপনার কাছে আছে?
Telecanor Global Limited

১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! এই স্টক আপনার কাছে আছে?

সাম্প্রতিক ত্রৈমাসিক ফল প্রকাশের পর এই স্টক নিয়ে আগ্রহ বেড়েছে!

ওয়েব ডেস্ক : শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ গত কয়েক বছরে চোখে পড়ার মতো বেড়েছে। ঝুঁকি থাকলেও সঠিক সময়ে সঠিক শেয়ারে টাকা রাখলে বড় রিটার্ন পাওয়া যায়। সম্প্রতি সেই তালিকায় নতুন করে আলোচনায় এসেছে টেলিক্যানর গ্লোবাল লিমিটেড (Telecanor Global Limited)-এর স্টক (Stock)। সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক ফল প্রকাশের পর এই স্টক নিয়ে আগ্রহ বেড়েছে। কারণ এক বছরের হিসাবে এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ৪২৯ শতাংশ রিটার্ন (Return) দিয়েছে।

২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের (Telecanor Global Limited) মোট আয় ছিল ৬.৭৮ কোটি টাকা। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আয় হয়েছে ৫.৭৮ কোটি টাকা। গত সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ২.৫৩ কোটি টাকা মুনাফা হয়েছে। যা ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ৩.১৬ কোটি টাকা।

আরও খবর : ১৭ ফেব্রুয়ারি ফের আকাশে ‘রিং অফ ফায়ার’! ভারত থেকে দেখা যাবে?

শেয়ারের দামের ক্ষেত্রেও এই উন্নতির প্রভাব স্পষ্টভাবে ধরা পড়েছে। গত শুক্রবার বিএসই-তে (BSE) লেনদেনের শেষে কোম্পানির শেয়ারদর ৫ শতাংশ বেড়ে ৪০.৪৭ টাকায় পৌঁছায়। গত তিন মাসে শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৮৭ শতাংশ এবং ছয় মাসে তা ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এক বছরের হিসাবে এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ৪২৯ শতাংশ রিটার্ন দিয়েছে।

উল্লেখ্য, টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৬৩৩ শতাংশ বেড়েছে। বর্তমানে কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪৬.৮৭ টাকা এবং সর্বনিম্ন ৫.৩৭ টাকা। সংস্থার মোট বাজার মূলধন প্রায় ৩৯ কোটি টাকার কাছাকাছি। বাজার বিশেষজ্ঞদের মতে, ছোট মূলধনের শেয়ারে দ্রুত উত্থানের সম্ভাবনা থাকলেও বিনিয়োগের আগে ঝুঁকির বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা দরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot