Sunday, July 5, 2026
HomeScrollমহাদেবের চরণে কোয়েলের প্রার্থনা, রইল টলি তারকাদের শিবরাত্রির ছবি
Shivratri 2026

মহাদেবের চরণে কোয়েলের প্রার্থনা, রইল টলি তারকাদের শিবরাত্রির ছবি

বাড়ি থেকে বারাণসী, শিবরাত্রি পালনে টলিপাড়া

কলকাতা: রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা। শিবভক্তেরা এ বছরের শিবরাত্রি (Koel Mallick Shivratri 2026) দু’দিন ধরে পালন করছেন।মহাশিবরাত্রির পবিত্র দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনায় মেতেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সাধারণ থেকে তারকা— প্রায় প্রত্যেকেই নিজের মতো করে মহাদেবের আরাধনায় ব্যস্ত ছিলেন। যেমন, কেউ দু’দিনই পুজোপাঠ করেছেন। কেউ কেউ পৌঁছে গিয়েছেন বারাণসীতে।রইল টলি তারকাদের শিবরাত্রির, ছবি দেখে নেব ছবি

মহাদেবের আরাধনায় মেতেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলকে দেখা যায় মহাদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মন্দিরে পুজো দেওয়ার একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রসংগীতের আবহে তাঁকে গভীর ভক্তিভরে প্রার্থনা করতে দেখা যায়, যা অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।মিমি চক্রবর্তী প্রচণ্ড শিবভক্ত।অভিনেত্রীর আপ্তসহায়ক জানিয়েছেন, এ বছর দু’দিন ধরে পুজো করছেন মিমি। রবিবার তিনি বাড়ির শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন। সমস্ত নিয়ম নিখুঁত ভাবে পালন করেছেন। সোমবার তিনি প্রতি বছরের মতো যাবেন মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে নিজেদের বাড়িতে হোমের আয়োজন করেছিলেন সোহিনী সরকার (Sohini Sarkar)-শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। লালপাড় সাদা শাড়িতে সেজেছিলেন সোহিনী।বাড়িতে যজ্ঞ করে শিবরাত্রির পুজো করছেন সোহিনী। পরে আছেন লাল পাড়ের সাদা রঙের শাড়ি। হাতে শাঁখা, পলা, লোহা বাঁধানো পরে দেখা গেল সোহিনীকে। এমনকী মাথায় ঘোমটাও। পরিবারকে সাথে নিয়েই শিব আরাধনার আয়োজন করেছিলেন।

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু দেবের

মহা শিবরাত্রিতে সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) পৌঁছে গিয়েছেন বারাণসী। সেখানে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দেখা গিয়েছে তাঁকে। একই ভাবে বারাণসীতে ছোটপর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। কপালে হর হর মহাদেব লেখা তিলক আঁকতে দেখা গিয়েছে তাঁকে।মায়ের সঙ্গে বারাণসীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সাদা শাড়িতে ফুলছাপ। ফুল, মালায় শিবলিঙ্গকে সাজিয়ে ভক্তিভরে প্রণাম সারেন তিনি।চওড়া লালপাড়, ঘিয়েরঙা সিল্ক। নাকে বড় নথ। খোলা চুল, কপালে লাল টিপ। এই সাজে মন্দিরে উপস্থিত সৌমিতৃষা কুন্ডু। শিবের মাথায় দুধ, গঙ্গাজল ঢালেন।

বাড়ির ঠাকুরঘরে শিবের ছবি। সঙ্গে শিবলিঙ্গ। দুটোই ধুতরো ফুলের মালায় সাজানো। চারপাশে মোমবাতির ঘেরাটোপ। মাথা ঠেকিয়ে প্রণাম সেরেই ‘প্রিয় বন্ধু’কে নিয়ে ছড়া লিখলেন জীতু কমল। মহাদেবকে তাঁর ‘বন্ধু’ বলে মানেন অভিনেতা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet