Saturday, July 18, 2026
HomeScrollভোটার তালিকার কাজে গাফিলতি, ৭ AERO-কে সরকারি চাকরি থেকে সাসপেন্ড করল কমিশন
Election Commission

ভোটার তালিকার কাজে গাফিলতি, ৭ AERO-কে সরকারি চাকরি থেকে সাসপেন্ড করল কমিশন

SIR-এ অনিয়ম, সরাসরি চাকরি থেকেই ৭ AERO সাসপেন্ড

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআরের (SIR in West Bengal) গাইডলাইন না মানার কারণেই কমিশনের সাসপেন্ড। ৭ জন AERO-কে (7 AERO Suspended) সেকারণেই সাসপেন্ড করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ১৩ রাজ্যে SIR, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার, ৪ জেলার ৭ AERO সাসপেন্ড। দঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পঃ মেদিনীপুরের AERO সাসপেন্ড। ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি।

SIR-এর শুনানি শেষের পরেই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। ৪ জেলার ৭ AERO-র বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ। রাজ্যের আরও ৭ আধিকারিককে SIR-এর কাজ থেকে সাসপেন্ড করল কমিশন। শুধু তাই নয়, জানানো হয়েছে, ওই সাতজন কাজ করতে পারবে না। এদের কাজ আপাতত সংশ্লিষ্ট বিধানসভার ERO-রা করবেন।মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিতকুমার মিশ্রর। রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের বেনজির পদক্ষেপ। কমিশন সূত্রে খবর, এই সাত সরকারি আধিকারিকদের আগে যে এসআইআর-এর কাজ করে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু কেন সাসপেন্ড করা হল ওই সাতজনকে? কমিশন সূত্রে খবর, বেআইনি নথি আপলোড করেছিলেন ওই সাতজন। Wbcs অ্যাসোসিয়েশনের এই যদি কিছু বলার থাকে, তাহলে তারা লিখিত দিতে পারে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন:নথি নিয়ে আবার বড় সিদ্ধান্ত কমিশনের, গ্রাহ্য নয় এই দুই নথি

সুপ্রিম কোর্ট বলেছে, ৯ তারিখ ইআরও, এইআরওদের যে গাইডলাইন ইস্যু করেছে নির্বাচন কমিশন, সেটা মেনে চলতে। বেআইনি ডকুমেন্ট কেন আপলোড হয়েছে? এসআইআর-এর গাইডলাইন না মানার জন্যই সাসপেন্ড করা হয়েছে ওই এইআরও-দের।অভিযুক্ত ৭ আধিকারিকই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত। এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে SIR-এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ। এঁদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot