Wednesday, June 17, 2026
HomeScrollসরকারি চাকরি কি পাব? পহেলগামকাণ্ডে নিহতের কন্যার প্রশ্ন মহারাষ্ট্র সরকারের কাছে

সরকারি চাকরি কি পাব? পহেলগামকাণ্ডে নিহতের কন্যার প্রশ্ন মহারাষ্ট্র সরকারের কাছে

চাকরির প্রতিশ্রুতিই সার! ঘটনার ১০ মাস পার হয়ে গেলেও হেলদোল নেই ফড়নবিশ সরকারের

ওয়েবডেস্ক-  সালটা ছিল ২০১৯। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা। ১৪ ফেব্রুয়ারি, আর পাঁচটা দিনের মতোই রাজ্যের কাছে ছিল একটি ভালোবাসার দিন। কারণ ১৪ ফেব্রুয়ারি সাধারণ মানুষের কাছে ভ্যালেন্টান্স ডে। কিন্তু এক লহমায় সেই দিনের পুরো চিত্রটাই বদলে গিয়েছিল। যখন জম্মু-কাশ্মীর থেকে ছুটে এসেছিল একটি ভয়ঙ্কর খবর, যা এক মুহূর্তে ঘুম উড়িয়ে ভারত সরকারের।

সেনা গাড়ির উপর সন্ত্রাসবাদী হামলা হয়, শহিদ হন ৪০ জন বীর জওয়ান। এর পরেও চিত্রটা বদলালো না। কারণ ২০২৫ সালের ২২ এপ্রিল ফের সন্ত্রাসী হানা জম্মু-কাশ্মীরে পহেলগামে ( Pahalgam) । নিহত পর্যটকদের উপরে নির্বিচারে গুলি। শেষ হয়ে যায় ২৬টি তাজা প্রাণ।

সেই ২৬ জনের মধ্যে ছিলেন সন্তোষ জগদালে (Santosh Jagdale)। মেয়ে আসাবরী জগদালে (Asawari Jagdale) । বাবার রক্তমাখা পোশাকেই আসাবরী তাঁর শেষকৃত্য সম্পন্ন করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। মহারাষ্ট্র সরকার চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন আসাবরীকে, কিন্তু কোথায় কী, এখনও চাকরি জোটেনি আসাবরীর কপালে। সোমবার আসাবরী দাবি করেছেন, দশ মাস পার হয়ে গেছে, এখনও সরকারের প্রতিশ্রুতি মতো চাকরি পাননি তিনি। মহারাষ্ট্র সরকার যে কাজের আশ্বাস তাঁকে দিয়েছিল, তার জন্য এখনও অপেক্ষা করে চলেছেন।

আরও পড়ুন-  নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা! যোগ দেবেন BJP-তে? শুরু জল্পনা

বিজেপি নেতা নবনাথ বানও আশ্বাস দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে বিষয়টি তুলে ধরবেন। মহারাষ্ট্র সরকার (Maharashtra government)  সন্ত্রাসী হামলায় নিহত ছয় রাজ্যবাসীর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে এবং নিকটাত্মীয়দের চাকরির আশ্বাস দিয়েছে। সেই চাকরির আশায় দিন গুণছেন আসাবরী, এই অপেক্ষা কবে শেষ হবে, বা আদৌ শেষ হবে কিনা তা জানা নেই নিহত সন্তোষ জগদালের কন্যার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO