HomeScrollভারত-পাক মহারণ সরাসরি কতজন দেখলেন? তথ্য জানিয়ে দিল জিও হটস্টার
India Vs Pakistan

ভারত-পাক মহারণ সরাসরি কতজন দেখলেন? তথ্য জানিয়ে দিল জিও হটস্টার

গত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে লাইভ ভিউয়ারশিপ ছিল ৬০ কোটির বেশি

ওয়েব ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে কলম্বোতেও বিজয়রথ ছোটাল ভারত (India Vs Pakistan)। রবিবারের মেগা-ম্যাচে পাক দলকে রীতিমতো একতরফাভাবেই হারিয়ে দিলেন সূর্যরা। প্রথমে ব্যাটিং করতে নেমে বাইশ গজে ঝড় তোলেন ঈশান কিষান। শেষমেশ ২০ ওভারে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল। ১১৪ রানেই অলআউট হন আঘারা। ৬১ রানে ম্যাচ জিতে সুপার এইটের জন্য কোয়ালিফাই করে টিম ইন্ডিয়া।

ম্যাচ একতরফা হলেও আশা ছিল এই মহারণে লড়াই হবে দু’দলের মধ্যে। কারণ দীর্ঘ টালবাহানার পর হয়েছিল এই ম্যাচের আয়োজন। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে প্রত্যাশা ছিল হাই-ভোল্টেজ। তারই প্রতিফলন দেখা গেল জিও হটস্টারের লাইভ ভিউয়ারশিপে (Jio Hotstar Live Viewership)। সংস্থার লাইভ ডেটা অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৫৪ মিলিয়ন বা ৪৫.৪ কোটিরও বেশি দর্শক বিভিন্ন ডিভাইস থেকে এই ম্যাচটি দেখেছেন।

আরও পড়ুন: ভারতের কাছে লজ্জার হার! পাক বোর্ড ও নকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

এমনিতেই ভারত-পাকিস্তান মহারণ মানেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে ভারতের যেকোনও ক্রিকেট ম্যাচে দর্শকের সংখ্যার নিরিখে বিপুল অর্জন করে থাকে সম্প্রচারকারী সংস্থা। এই টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচে দর্শকসংখ্যা ছিল ২৬ কোটির বেশি। অন্যদিকে, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে লাইভ ভিউয়ারশিপ ৬০.২ কোটিরও বেশি ছুঁয়েছিল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News