Sunday, July 5, 2026
HomeScrollবেহালার পর্ণশ্রীতে অ্যাডভোকেটের রহস্যমৃত্যু
Parnashree Thana Incident

বেহালার পর্ণশ্রীতে অ্যাডভোকেটের রহস্যমৃত্যু

সকালে পুজোর জন্য ফুল কিনতে যাওয়ার কথা ছিল বলে নয়নদীপ লাইয়ের, জানান আইনজীবীর স্ত্রী

ওয়েবডেস্ক-  বেহালায় (Behala)  চাঞ্চল্য! এক অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পর্ণশ্রী থানার (Parnashree Thana) বেচারাম চ্যাটার্জি রোডে (Becharam Chatterjee Road) । এক অ্যাডভোকেটের (Advocate) মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা। সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পাশের বাড়ির জমির উপরে পড়েছিল দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তিন তলার ছাদের উপর থেকে কোনভাবে পড়ে যেতে পারে। কি কারণে মৃত্যু ময়নাতদন্তের পরেই জানা যাবে। অ্যাডভোকেটের নাম নয়নদীপ লাই (Nayandeep Lai)  বয়স ৫১। ঘটনা তদন্ত নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।

মৃতের স্ত্রীও একজন আইনজীবী বলে জানা গেছে। স্ত্রী জানিয়েছেন, স্বামী নয়ন দীপ লাই-এর সকালে পুজোর জন্য ফুল কিনতে যাওয়ার কথা ছিল। মেয়েকে পড়াতে নিয়ে যাবেন বলে, সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রীও। কিন্তু বাড়ি ফিরে এসে সাড়ে ৭ টার দিকে স্বামীকে খুঁজে না চারিদিকে খুঁজতে থাকেন তিনি। সেই সময় অ্যাডভোকেট নয়নদীপ লাইয়ের যে ল ফার্ম রয়েছে সেখানে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তার এক কর্মচারী। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন- দু’দিনে যুবসাথীতে ১৩ লক্ষের বেশি আবেদন!

কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু, না কি খুন তা নিয়ে ধন্দে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে সব কিছু স্পষ্ট হবে। পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet