Tuesday, July 7, 2026
HomeBig newsবুধবার সকালেই অচল YouTube! কী হল হঠাৎ?
Youtube

বুধবার সকালেই অচল YouTube! কী হল হঠাৎ?

YouTube খুলতেই দেখতে পান “Something Went Wrong” বার্তা!

ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে আচমকা অচল ইউটিউব (YouTube) বিপাকে লক্ষ লক্ষ ব্যবহারকারী। বুধবার সকালে হঠাৎই অ্যাপ ও ওয়েবসাইটে ঢুকতে গিয়ে বহু ইউজার দেখতে পান “Something Went Wrong” বার্তা। পরিষেবা বিভ্রাটের অভিযোগ সবচেয়ে বেশি ওঠে আমেরিকায়। ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরের (DownDetector)-এর তথ্য অনুযায়ী, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ লক্ষের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান।

জানা গিয়েছে, সকাল ৬টা ৩০ থেকে ৭টা ৩০-এর মধ্যে প্রায় ২০ হাজার রিপোর্ট জমা পড়ে। তার মধ্যে ৭৪ শতাংশ অভিযোগ ছিল অ্যাপ না খোলা নিয়ে। আর ১৬ শতাংশ ছিল ভিডিও স্ট্রিমিং সংক্রান্ত সমস্যায়। ভারত, ব্রিটেন সহ একাধিক দেশ থেকেও একই অভিযোগ আসতে শুরু করায় স্পষ্ট হয়, এটি একটি বিশ্বব্যাপী পরিষেবা বিপর্যয়।

আরও খবর : ২০ বিষয়ে ভারত-ফ্রান্স চুক্তি! ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে কী জানালেন মোদি?

সমস্যা বাড়তে থাকায় বিবৃতি দেয় ইউটিউব (Youtube) কর্তৃপক্ষ। তারা জানায়, “সমস্যাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনও নির্দিষ্ট সমাধান মেলেনি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। নতুন আপডেট পাওয়া মাত্র জানানো হবে।” সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন ব্যবহারকারীরা। X-এ এক ইউজার লেখেন, “ফোন রিস্টার্ট করেও ইউটিউব খুলছে না।” অন্যজনের দাবি, টিভিতে সাইন-ইন করলেও অ্যাকাউন্ট লোড হচ্ছে না। কেউ আবার স্ক্রিনশট শেয়ার করে জানান, কেবল সাইডবার দেখা যাচ্ছে, ভিডিও ফিড সম্পূর্ণ উধাও।

কিছু প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, এটি সম্ভবত ব্যাকএন্ড অবকাঠামোগত সমস্যা। যদিও মূল কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইউটিউবের (Youtube) মূল সংস্থা গুগল। অবশ্য বেশ কিছু সময় এমন সমস্যার হওয়ার পর তা আবার স্বাভাবিক হয়। কিন্তু কী কারণে এমনটা হল? সে নিয়ে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com