Friday, May 22, 2026
HomeBig newsরাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের!
Rajyasabha Election

রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের!

২ এপ্রিল শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ

ওয়েব ডেস্ক : আগামী ২ এপ্রিল শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে (West Bengal) পাঁচ জন রাজ্যসভার সাংসদের (Rajyasabha MP) মেয়াদ। ওই সময়ের মধ্যে আরও ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভার আসন। সেই আগুলিতে কবে ভোট হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে, ১৬ মার্চ মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে।

বুধবার এ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়া শেষ তারিখ হল ৫ মার্চ। মনোনয়ন পত্র যাচাইয়ের শেষ দিন ৬ মার্চ এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল ৯ মার্চ। জানানো হয়েছে, ১৬ মার্চ সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। যা চলবে বিকেল ৪টি পর্যন্ত। তার পর বিকেল পাঁচটায় গণনা শুরু হবে।

আরও খবর : বুধবার সকালেই অচল YouTube! কী হল হঠাৎ?

কমিশনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২০ মার্চের মধ্যে। সঙ্গে জানানো হয়েছে, নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া বেগুনি রঙের স্কেচ পেন ব্যবহার করা যাবে। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তার জন্য নিয়োগ করা হবে পর্যবেক্ষকও।

অন্যদিকে, রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম বেনজির নূর। এছাড়া সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদও শেষ হচ্ছে। ওই সময়ের মধ্যে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে। ফলে ওই পাঁচ আসন সহ মোট ৩৭টি আসনে নির্বাচন হবে। মূলত, রাজ্যের বিধায়কের বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে জয় পাবে তৃণমূল। আর একটি আসনে মনোনীত প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে বিজেপি। কিন্তু পঞ্চম আসনে যদি তৃণমূল প্রার্থী দেয়, তাহলে ভোটাভুটি হতে পারে।

পশ্চিমবঙ্গের ৫টি আসন ছাড়া মহারাষ্ট্রের ৭, ওড়িশার ৪, তামিলনাড়ুর ৬, অসমের ৩, বিহারের ৫, ছত্তীসগঢ়ের ২, হরিয়ানার ২, হিমাচল প্রদেশের ১ এবং তেলঙ্গানার ২ রাজ্যসভা আসনে এই নির্বাচন হবে ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot