Friday, July 10, 2026
HomeScrollঠোঁটে ঠোঁট, নিক-প্রিয়াঙ্কার মাখোমাখো সমীকরণে
Priyanka Chopra

ঠোঁটে ঠোঁট, নিক-প্রিয়াঙ্কার মাখোমাখো সমীকরণে

প্রিয়ঙ্কার ঠোঁটে নিকের চুম্বন, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন অবশ্য বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও পায়ের নীচের মাটি শক্ত করেছেন দেশি গার্ল। নিক জোনাস (Nick Jonas)-মালতিকে নিয়ে আপাতত বিদেশেই থাকছেন প্রিয়াঙ্কা। তাঁদের প্রেম-দাম্পত্য নিয়ে হাজার চর্চা হলেও, নিক-প্রিয়াঙ্কার অসমবয়সি প্রেম একাধিকবার ‘কাপল গোল’ সেট করেছেন। এবার ‘দ্য ব্লাফ’-এর তারকাখচিত প্রিমিয়ারে গিয়ে যা করলেন, তা দেখে ভক্তমহলে শোরগোল! কী করলেন তারকা দম্পতি?

১৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে ‘দ্য ব্লাফ’ সিনেমার প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রতিবারের মতো এবারেও সুখী দাম্পত্যের নিদর্শন মেলে ধরলেন। কখনও কার্পেটে গড়ানো প্রিয়াঙ্কার বাদামি গাউনের দেখভাল করলেন স্বামী নিক জোনাস, তো কখনও বা আবার স্ত্রীর চুল ঠিক করে প্রকাশ্যেই আদর করে দিলেন। এবার প্রিমিয়ারেও জলদস্যু ‘ব্লাডি মেরি’র অনুকরণে পোশাক পরে লাইমলাইট কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে পোশাকের থেকেও পশ্চিমী বিনোদুনিয়ার চর্চায় নিক-প্রিয়াঙ্কা মাখোমাখো রসায়ন। প্রকাশ্যেই সকলের সামনে আদর করে স্বামী নিকের ঠোঁটে ঠোঁট বসালেন দেশি গার্ল।

অষ্টাদশী হতে না হতেই বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন। তার পর তাঁর গন্তব্য বলিউড।প্রথম দিকে ‘স্ট্রাগল’ করতে হয়েছে, একের পর এক ছবি করেছেন। সেই ভাবে সফল হয়নি। গায়ের রং, চেহারা গড়ন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু প্রিয়ঙ্কা যেন ‘ফিনিক্স’।খানিক বিরতি নিয়ে কেরিয়ারে গড়ে নেন, একের পর এক সাফল্য। জুটেছে ‘ঘরভাঙানি’ তকমা। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— একাধিক বিবাহিত নায়কের সঙ্গে নাম জুড়েছে তাঁর। তাঁর জীবনে পা রাখেন নিক। নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়ঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম। প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করেন নিক জোনাস। তাঁদের মধ্যে বয়সের একটা বিস্তর ফারাক রয়েছে। সেই নিয়ে অনেক কটাক্ষেরও শিকার হয়েছেন তারকা দম্পতি। তবে তাঁদের সুখী দাম্পত্যই নিন্দুকের মুখে ছাই দিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888