Saturday, May 23, 2026
HomeScrollপ্রথম দিনেই ধাক্কা! বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘অ্যাসি’
Assi Box Office Collection

প্রথম দিনেই ধাক্কা! বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘অ্যাসি’

আয় মাত্র ১ কোটি!

ওয়েব ডেস্ক: তাপসী পান্নু (Tapsee Pannu)ও অনুভব সিনহার (Anubhab Sinha) জুটি মানেই সাধারণত শক্তপোক্ত গল্প আর সামাজিক বার্তা। কিন্তু তৃতীয়বার একসঙ্গে কাজ করেও বক্স অফিসে আশানুরূপ সাড়া পেল না তাঁদের নতুন আদালতকেন্দ্রিক ছবি ‘অ্যাসি’ (Assi)। মুক্তির প্রথম দিনেই ছবির সংগ্রহ দাঁড়াল মাত্র ১ কোটি টাকায়।

প্রথম দিনের সামগ্রিক উপস্থিতির হার ছিল ৭.৩৮ শতাংশ। সকাল থেকেই গতি ছিল মন্থর। সকালের শোয়ে উপস্থিতি মাত্র ৩.৮৮ শতাংশ। দুপুরে কিছুটা বেড়ে ৭.২৪ শতাংশ হলেও সন্ধ্যায় তা নেমে আসে ৬.৯২ শতাংশে। রাতের শোয়ে সামান্য উত্থান দেখা যায়, উপস্থিতি পৌঁছায় ১১.৪৮ শতাংশে।

আরও পড়ুন: মাখোমাখো মুহূর্ত! রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভালবাসা উজাড় শুভশ্রীর

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দিল্লি-এনসিআর অঞ্চলে সর্বাধিক ৪২৬টি স্ক্রিনে ছবিটি প্রদর্শিত হলেও উপস্থিতি ছিল মাত্র ৭.৫ শতাংশ। মুম্বইয়ে ৩২৬টি শোয়ে উপস্থিতি প্রায় ৭.৭৫ শতাংশ। পরিচালক-অভিনেত্রীর আগের দুই ছবি ‘থাপ্পড়’ ও ‘মুল্ক’-এর তুলনায় ‘অ্যাসি’র শুরু অনেকটাই হতাশাজনক। ‘থাপ্পড়’ প্রথম দিনে আয় করেছিল ৩.০৭ কোটি টাকা, আর ‘মুল্ক’ তুলেছিল ১.৬৮ কোটি।

তাপসীর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলির সঙ্গে তুলনা করলেও ব্যবধান স্পষ্ট। ‘খেল খেল মে’ প্রথম দিনে আয় করেছিল ৫.০৫ কোটি টাকা। ‘ডানকি’ মুক্তির দিনেই সংগ্রহ করেছিল ২৯.২ কোটি। যদিও ছোট বাজেটের ‘Dobaaraa’ (৭০ লক্ষ) ও ‘Shabaash Mithu’ (৫০ লক্ষ)-এর তুলনায় ‘অ্যাসি’ কিছুটা এগিয়ে।

আদালতকেন্দ্রিক ছবি ‘হাক’ প্রথম দিনে আয় করেছিল ১.৭৫ কোটি টাকা। এমনকি প্রায় এক দশক আগে মুক্তিপ্রাপ্ত তাপসীর উল্লেখযোগ্য ছবি ‘পিঙ্ক’-এর প্রথম দিনের আয় ছিল ৪.৩২ কোটি টাকা।

বর্তমানে ‘অ্যাসি’ প্রতিযোগিতায় রয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘O’Romeo’-র সঙ্গে, যা দ্বিতীয় সপ্তাহে ৫০ কোটির দিকে এগোচ্ছে। তবে আশার জায়গা একটাই, সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া। মুখে মুখে প্রচার জোরদার হলে সপ্তাহান্তে আয় বাড়তে পারে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। এখন দেখার, ‘অ্যাসি’ কি ঘুরে দাঁড়াতে পারে?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d