Friday, July 10, 2026
HomeScrollবাফটা’র মঞ্চে ভারতের জয়জয়কার, ইতিহাস গড়ল মণিপুরি ছবি ‘বুং’!
BAFTA 2026

বাফটা’র মঞ্চে ভারতের জয়জয়কার, ইতিহাস গড়ল মণিপুরি ছবি ‘বুং’!

মণিপুরের ‘বুং’ গড়ল ইতিহাস

ওয়েব ডেস্ক: ‘বাফটা’র (BAFTA 2026) মঞ্চে ভারতের জয়জয়কার, হলিউডকে টেক্কা দিল ফারহান। বাফটার মঞ্চে ইতিহাস গড়ল মণিপুরি ছবি ‘বুং’ (Boong Wins Best Childrens Family Film Award)। ৭৯ তম BAFTA-র মঞ্চে ইতিহাস রচনা। হলিউডকে পিছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতার (Farhan Akhtars) এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি ছবি ‘বুং’য়ের। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট ‘বুং’য়ের মাথায়।

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ রবিবার রাতের অনুষ্ঠানে ঘোষণা করা হয় ‘সেরা শিশু ও পারিবারিক ছবি’ বিভাগে জয়ীর নাম। মনোনীত তালিকায় ছিল হলিউডের বড় বাজেটের একাধিক ছবি। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। সকলকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় মণিপুরের পটভূমিতে তৈরি এই সংবেদনশীল গল্প।

মণিপুরের উপত্যকার এক ছোট্ট ছেলে ‘বুং’-এর সারল্য আর ভালোবাসার গল্প এটি। নবাগত পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ‘বুং’ ছবিটি বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার বাফটার ট্রফিও ছিনিয়ে আনল। বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে এদিন ভারতকে আলাদা জায়গা করে দিল মণিপুরি ভাষার ছবি। কাকতালীয়ভাবে ‘বাফটা’র মঞ্চে জয়জয়কারের দিনই ছিল ফারহান আখতারের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের বিশেষ দিনে এমন পুরস্কার লাভ যে তাঁর বিবাহ বার্ষিকীকে আরও রঙিন করে তুলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888