Sunday, April 12, 2026
HomeBig newsবাণিজ্যচুক্তির পরেও ভারতের উপর নতুন করে শুল্ক ট্রাম্পের!
Tariffs

বাণিজ্যচুক্তির পরেও ভারতের উপর নতুন করে শুল্ক ট্রাম্পের!

ভারতীয় পণ্যের উপর ১২৬ শতাংশ শুল্ক চাপানো হল!

ওয়েব ডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর ভারত (India)-আমেরিকার (America) মধ্যে সম্পন্ন হয়েছে বাণিজ্যচুক্তি। তার পরেই ভারতের উপর থেকে শুল্ক (Tariffs) কমানোর কথা জানানো হয়েছিল। কিন্তু এই বাণিজ্য চুক্তির পরেও ভারতের উপর আবার নতুন করে শুল্ক চাপাল ট্রাম্প প্রশাসন (Trump administration)। ভারতের রফতানিকৃত সোলার প্যানেলের (Solar panel) উপর ১২৬ শতাংশ শল্ক চাপানো হল। যার ফলে ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প বড়সড় ধাক্কা খেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ভারতের (India) বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়ে মার্কিন বাণিজ্য বিভাগ দাবি করেছে, ভারত তাদের সোলার প্যানেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়। তার জেরে অনেক কম দামে সেগুলি ভারতের মধ্যে বিক্রি হয়। কিন্তু এর জেরে আমেরিকার সংস্থাগুলির ক্ষতি হচ্ছে। মার্কিন সংস্থাগুলির অভিযোগের ভিত্তিতে নতুন এই শুল্ক চাপানো হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও খবর : সুনীল গাওস্কর, কপিল দেবদের আবেদনেই কাজ হল! ইমরান খানের চোখের চিকিৎসা শুরু করল ইসলামাবাদ

একই অভিযোগে, ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়ায় (Indonesia) (১৪৩ শতাংশ শুল্ক) শুল্ক বাড়ানো হয়েছে। লায়োসের (Laos) উপরও চাপানো হয়েছে ৮১ শতাংশ শুল্ক। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের ফলে আমেরিকায় বন্ধ হতে চলেছে ভারতীয় সোলার প্যানেলের ব্যবসা।

উল্লেখ্য, ২০২৪ সালে আমেরিকায় ৬৫০০ কোটি টাকার ( ১৯২.৬ মিলিয়ন ডলার) সোলার প্যানেল রফতানি করেছিল ভারত। যা ২০২২ সালের তুলনায় ৯ গুন বেশি। তবে নতুন এই শুল্কের জেরে আবার নতুন করে ভারতের সোলার প্যানেলের বাজার ধাক্কা খেতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto