Thursday, June 4, 2026
HomeScroll৮ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, ওইদিনই কি ভোট ঘোষণা?

৮ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, ওইদিনই কি ভোট ঘোষণা?

সোম-মঙ্গল ঠাসা কর্মসূচি কমিশনের ফুল বেঞ্চের, ভোটের দিন নিয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

কলকাতা: রাজ্যে বেজে উঠেছে নির্বাচনের দামামা। রবিবার রাতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। এর মধ্যেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী ৮ থেকে ১০ মার্চ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে নির্বাচন কমিশনের (Election Commission) উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতির নেওয়ার কথা জানালো নির্বাচন কমিশন।

থাকছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ছাড়াও বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশি কলকাতায় আসছেন। আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। দফায় দফায় বৈঠক হবে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে। সূত্রের খবর, ৮ তারিখ রাতে শহরে পৌঁছবেন কমিশনের আধিকারিকেরা। ৯ মার্চ সকাল ১০ টা থেকে দু ঘণ্টা স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদল বৈঠক। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখবেন। বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির আধিকারিকদের সঙ্গে বৈঠক। নির্বাচনের প্রস্তুতি নিয়ে রিভিউ বৈঠক করেন আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে। ১০ মার্চ সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, স্টেট পুলিশ নোডাল অফিসার, এবং সিএপিএফের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। এরপর রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক। বিএলওদের সঙ্গে মতবিনিময় এরপর নির্বাচন কমিশনের আধিকারিকদের সাংবাদিক সম্মেলন।

আরও পড়ুন: সেবাশ্রয় শিবিরে ধরা পড়ে রোগ, অভিষেকের উদ্যোগে AIIMS-এ চিকিৎসায় সুস্থ দুই কিশোরী

কমিশনের ফুল বেঞ্চের এই সফর ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকায় বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের বিষয়ে তারা কিছু বলেন কি না, সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এই বিপুল ভোটারদের বাইরে রেখেই কি এবারের বিধানসভা নির্বাচন হবে? ওই দিনই সুপ্রিম কোর্টে রয়েছে এসআইআর মামলা সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ দেয় কি না, সেই দিকেই তাকিয়ে সকলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D