Saturday, March 7, 2026
HomeScrollফের নদিয়ায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ
Nadia

ফের নদিয়ায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

ভোটার তালিকায় নাম না থাকায় হৃদরোগে বৃদ্ধার মৃত্যু

নদিয়া: নদিয়ার (Nadia) চর যাত্রাসিদ্ধি এলাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আতঙ্কের মধ্যেই এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List) নিজের ও পরিবারের সদস্যদের নাম না থাকায় মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।মৃত বৃদ্ধার নাম এতোয়ারি মাহাতো (৬৮)। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত SIR-এর চূড়ান্ত তালিকায় এতোয়ারি মাহাতো এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যের নাম ছিল না। সেই বিষয়টি জানার পর থেকেই তিনি গভীর চিন্তায় ছিলেন। তালিকায় নাম বাদ পড়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি পরিবারের।

আরও পড়ুন: বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গ, আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়া ও হুগলি জেলার সীমানা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় ২৮ বছর ধরে আইনি লড়াইয়ের পর ২০০৯ সালে এই এলাকার বাসিন্দাদের ভোটার তালিকায় নাম তোলা হয়। ফলে এবার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃদ্ধার মৃত্যুর পর SIR প্রক্রিয়া নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনেক বাসিন্দাই নিজেদের ভোটার তালিকার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বলে জানা গিয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80