HomeScrollবিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার অভিযুক্ত, আদালতে জানাল রাজ্য
Bikash Ranjan Bhattacharya

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার অভিযুক্ত, আদালতে জানাল রাজ্য

সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও

ওয়েব ডেস্ক: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানালেন, ওই ঘটনায় ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অ্যাডভোকেট জেনারেল আরও জানান ব্যাঙ্কশাল আদালতের ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য সরকার সমস্ত আদালতে নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করছে। গ্রেফতারের পর সমস্ত আইনজীবীদের কর্ম বিরতি প্রত্যাহার করা করেছে।

প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে জানান রাজ্যের, ইতিমধ্যে তিনি বার কাউন্সিলকে জানিয়েছেন আইনজীবীদের নিরাপত্তা নিয়ে তারা যেন একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে।

আরও পড়ুন: ব্যবধান বাড়াচ্ছে বিজেপি, কত ভোটে এগোলেন নন্দীগ্রাম ও রেজিনগরের প্রার্থী?

কী ঘটেছিল?

বামফ্রন্ট নেতার বাড়ি ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায়। বৃহস্পতিবার সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে যায় বলে অভিযোগ। বিকাশের অভিযোগ, তাঁদের মুখ ঢাকা ছিল। এমনকী, নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। যার ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও।

বিকাশের অভিযোগ, পুরোদমে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিকাশরঞ্জন। দাবি করেছিলেন এই হামলার নেপথ্যে হিন্দুত্ববাদী গুণ্ডারা। সেই মন্তব্যের জেরেই আইনজীবীর বিরুদ্ধে জোড়া এফআইআর করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News