Monday, June 8, 2026
HomeScrollগরমকালের আগে বড় স্বস্তি! মার্চ-এপ্রিলে চালু হতে পারে ফারতাবাদ জলপ্রকল্প
Fartabad water project

গরমকালের আগে বড় স্বস্তি! মার্চ-এপ্রিলে চালু হতে পারে ফারতাবাদ জলপ্রকল্প

দ্রুত গতিতে এগোচ্ছে জলপ্রকল্পের কাজ...

কলকাতা: গরমের মরসুমে দক্ষিণ কলকাতার জল সংকট মেটাতে তৎপর কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। দ্রুত গতিতে এগোচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজের (Garia Dhalai Bridge) কাছে ফারতাবাদ (Fartabad) জলপ্রকল্পের কাজ। পুরসভার লক্ষ্য, এই গ্রীষ্মেই প্রকল্পটি চালু করে শহরের দক্ষিণাংশে পানীয় জলের ঘাটতি অনেকটাই কমানো।

পুরসভা সূত্রে খবর, ফারতাবাদে ১০ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন একটি জলশোধনাগার তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হয়েছে এবং বর্তমানে পাইপলাইন বসানোর কাজ চলছে। জল সরবরাহ দফতরের আধিকারিকরা আশাবাদী, মার্চ-এপ্রিলের মধ্যেই ফারতাবাদ জলশোধনাগার থেকে জল সরবরাহ শুরু করা যাবে।

আরও পড়ুন: কালীঘাট মন্দিরে ঢোকার পথে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা! তার পর কী হল দেখুন

এর পাশাপাশি ধাপাতেও ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন আরও একটি জলশোধনাগার তৈরির কাজ চলছে। তবে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হতে এখনও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন আধিকারিকরা।

বর্তমানে গার্ডেনরিচ, পলতা, ধাপা, ওয়াটগঞ্জ ও জোড়াবাগান, এই পাঁচটি জলশোধনাগার থেকে প্রতিদিন প্রায় ৫১৫ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় শহরে। এর মধ্যে গার্ডেনরিচ থেকে ২১০ এমজি, পলতা থেকে ২৬২ এমজি, ধাপা থেকে ৩০ এমজি, ওয়াটগঞ্জ থেকে ৫ এমজি এবং জোড়াবাগান থেকে ৮ এমজি জল সরবরাহ করা হয়। এছাড়াও গার্ডেনরিচের ময়লা ডিপো এলাকায় ৪০ এমজি ক্ষমতাসম্পন্ন একটি নতুন জলশোধনাগার তৈরির পরিকল্পনা নিয়েছে পুরকর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফারতাবাদ ও ধাপার জলপ্রকল্প চালু হলে ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং দক্ষিণ কলকাতার জল সংকট অনেকটাই কমে যাবে। পাশাপাশি গার্ডেনরিচে নতুন ৪০ এমজি জলপ্রকল্প তৈরি হলে আগামী ২৫ বছরেও শহরে বড় ধরনের জলসংকটের আশঙ্কা থাকবে না।

একসময় দক্ষিণ কলকাতার বহু এলাকায় তীব্র জলকষ্ট ছিল। বেহালা, টালিগঞ্জ ও যাদবপুরের অনেক বাসিন্দাকেই ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করতে হত। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হলেও এখনও কিছু এলাকায় নলকূপই ভরসা। শহরের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়াই পুরসভার লক্ষ্য বলে জানানো হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188