Wednesday, March 11, 2026
HomeScrollবিশ্বকাপ জয়ের শিরোপা কোন দু'জনকে উৎস্বর্গ করলেন গম্ভীর?
Gautam Gambhir

বিশ্বকাপ জয়ের শিরোপা কোন দু’জনকে উৎস্বর্গ করলেন গম্ভীর?

বিশ্বকাপ জয়ের পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা গম্ভীরের!

ওয়েলব ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফাইনালে নিউজিল্যান্ডকে (Newzeland) ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত (India)। এই জয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারা প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দু’বার শিরোপা ধরে রাখার কৃতিত্বও অর্জন করেছে ভারত, তাও আবার ঘরের মাঠে।

ফাইনালের পর সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, “সামাজিক মাধ্যমে যারা মন্তব্য করেন তাদের কাছে আমার কোনও জবাবদিহি নেই। আমার জবাবদিহি শুধুমাত্র সেই ৩০ জনের কাছে, যারা ড্রেসিংরুমে রয়েছে।” তিনি আরও বলেন, একজন কোচ তার দলের মতোই ভালো। খেলোয়াড়রাই তাকে সফল কোচ করে তুলেছে।

তবে সাফল্যের মুহূর্তেও নিজের পূর্বসূরিদের কথা ভুলে যাননি তিনি। গম্ভীর জানান, এই শিরোপা তিনি উৎসর্গ করতে চান রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। তাঁর মতে, দ্রাবিড় ভারতীয় দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। আর লক্ষ্মণ নতুন প্রতিভা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

আরও খবর : সবরমতী তটে বিলাপ ঘুচিয়ে নব ইতিহাসের স্থাপত্য

এছাড়াও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বর্তমান সভাপতি জয় শাহকেও ধন্যবাদ জানান গম্ভীর। তিনি বলেন, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও প্রশংসা করেন গম্ভীর। তাঁর কথায়, সূর্যকুমার একজন প্রকৃত নেতার মতো দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছেন। ফাইনালের পর সূর্যকুমার যাদব জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে তাঁর বোঝাপড়া খুবই ভালো। দু’জনের লক্ষ্য সবসময় একটাই, তা হল দলকে জেতানো। ভবিষ্যতে ভারতের লক্ষ্য এখন ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে সোনা জেতা বলেও জানান তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast