Friday, June 12, 2026
HomeBig newsআইপিএলের প্রথম পর্বের ম্যাচের সূচি ঘোষণা বিসিসিআইয়ের
IPL 2026

আইপিএলের প্রথম পর্বের ম্যাচের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

কাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে কেকেআর?

ওয়েব ডেস্ক: নজর এবার আইপিএলে। আইপিএলের প্রথম ২০ ম্যাচের (First 20 days Schedule of IPL 2026) সূচি ঘোষণা করল বিসিসিআই। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া গতকালই জানিয়েছিলেন ১২ মার্চের মধ্যেই আইপিএলের (IPL 2026) ১৯তম সংস্করণের সূচি ঘোষণা করা হবে। তিনি এও জানিয়েছিলেন যে গোটা সূচি নয়, প্রথম ২০ দিনের সূচি জানানো হবে। সেইমতোই আজ, বুধবার, ১১ মার্চ আইপিএলের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই।

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তর্কের অবসান ঘটিয়ে ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অভিযান শুরু করবে ২৯ মার্চ।কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে প্রথম ম্যাচটি বিপক্ষের ঘরের মাঠ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে হবে ক্যামেরন গ্রিনদের। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ এপ্রিল এবং ৯ এপ্রিল দু’টি ম্যাচও ঘরের মাঠ খেলবে অজিঙ্কা রাহানের দল। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৩০ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস প্রথম ম্যাচ খেলবে মুলানপুরে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ৩১ মার্চ।

আরও পড়ুন: ICC ক্রমতালিকায় বিরাট লাফ সঞ্জু’র!

টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। অনুমান, বাকি সূচি ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট দেখে। মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। এছাড়া অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস, কেকেআর অতীতে ম্যাচ খেলেছে। সমস্যা হল, পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d