Monday, March 16, 2026
HomeScroll৬৬ বছর বয়সে প্রেগন্যান্ট নীনা?জল্পনায় মুখ খুললেন
Neena Gupta

৬৬ বছর বয়সে প্রেগন্যান্ট নীনা?জল্পনায় মুখ খুললেন

মা হওয়ার জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী নীনা গুপ্তা

ওয়েব ডেস্ক: ৬৬ বছর বয়সী নীনা গুপ্তার (Neena Gupta) ‘গর্ভবতী’ হওয়ার খবরে, রীতিমতো চমকে উঠেছিল নেটপাড়া। কদিন আগেই নীনা-কন্যা মাসাবা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরই মাঝে তাঁর ‘মা হতে চলা’র খবরে চমকেছিল অনেকেই। মা হওয়ার জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta Reaction Pregnancy)। নীনা গুপ্তা তাঁর প্রেগন্যান্সির গুঞ্জন নিয়ে করা প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন। তিনি বলেন, আমার এটুকুই দরকার, বাস্তব জীবনে বধাই হো।

রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার রিসেপশন অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা পৌঁছেছিলেন। তবে, ইন্টারনেটে যা সত্যিই নজর কেড়েছিল তা হল, শাড়ির আচলের ফাঁকে উঁচু হয়ে থাকা নীনার পেট। যা দেখে অনেকেরই ধারণা হয়, সেটা বুঝি বা বেবিবাম্প। ছড়িয়ে পড়ে প্রেগন্যান্সির খবর। এই নিয়ে নীনা বলেন, ‘ব্যস এটাই বাকি ছিল, বাস্তব জীবনে ‘বাধাই হো’।’ প্রসঙ্গত, যাদের জানা নেই তাঁদের জন্য, বাধাই হো সিনেমায় এক ষাট বছর বয়সী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎই প্রেগন্যান্ট হয়ে পড়েন।নীনা আরও বলেন, ‘কোনও বাধাই হো কেস নয়। আর আমি গর্ভবতীও নই। সত্যি কথা বলতে, শাড়ির কাপড় মোটা ছিল, তাই রিসেপশনে আমাকে ওরকম দেখাচ্ছিল।’ এরপর তীর্যক সুরে বলেন, ‘কিন্তু আমি অবশ্যই বলব, এই বয়সে এসেও আমার গর্ভাবস্থা নিয়ে এই সমস্ত জল্পনা আমার খুব ভালো লেগেছে। এটি দেখায় যে আমরা একটি জাতি হিসেবে বিকশিত হচ্ছি।’

আরও পড়ুন:কেমন হল অক্ষয়ের ভূত বাংলা ছবির টিজার

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88