Sunday, June 14, 2026
HomeScrollমোদির হাইভোল্টেজ সভা, বিজেপিকে বয়কটের ডাক দিয়ে পড়ল পোস্টার
Narendra Modi

মোদির হাইভোল্টেজ সভা, বিজেপিকে বয়কটের ডাক দিয়ে পড়ল পোস্টার

মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং

কলকাতা: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাইভোল্টেজ সভা। বিজেপির কর্মী-সমর্থকরা মাঠে আসছেন সকাল থেকেই। অন্যদিকে বিজেপিকে বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল ধর্মতলাতে। বাংলার হার্মাদ দিয়ে রাজনীতি চলবে না বলে ধর্মতলা জুড়ে পড়ল পোস্টার। বিজেপির পতাকার পাশেই পড়েছে পোস্টার। তবে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেনের দাবি করেন আসলে তৃণমূল ভয় পেয়েছে। তাই তারা এই পোস্টার লাগিয়েছেন বলে পাল্টা অভিযোগ তার। আলি হোসেনের দাবি রাজ্যের সংখ্যালঘু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আছে। তৃণমূল বুঝে গেছে যে এবার তাদের বিদায় নিশ্চিত তাই তারা এইসব করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন।

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় রাজ্য বিজেপির তরফে একাধিক পোস্টার ও হোর্ডিং লাগানো হয়েছে, যেখানে বাংলার জন্য বিজেপি কী করতে চায় তা তুলে ধরা হয়েছে।সেই হোর্ডিংয়ের অদূরেই ভিআইপি রোডের কেষ্টপুর এলাকায় ‘গো ব্যাক মোদি’ (Go Back Modi Hoarding) লেখা বড় বড় হোর্ডিং ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।কেষ্টপুরে দুটি বড় হোর্ডিং নজরে এসেছে, যেখানে ‘#Boycott BJP’ উল্লেখ করে ‘Go Back Modi’ লেখা হয়েছে। পাশাপাশি ওই হোর্ডিংয়ে দাবি করা হয়েছে, বাংলার মনীষী এবং আইকনদের অপমান যেন না করা হয়। শুধু তাই নয়, আরও একটি হোর্ডিংয়ে সরাসরি আর্থিক দাবিও তুলে ধরা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘Go Back Modi, বাংলার এক লক্ষ ৯৬ হাজার কোটি টাকা ফেরত দাও।’ অন্যদিকে বিজেপিকে বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল ধর্মতলাতে। বাংলার হার্মাদ দিয়ে রাজনীতি চলবে না বলে ধর্মতলা জুড়ে পড়ল পোস্টার। বিজেপির পতাকার পাশেই পড়েছে পোস্টার।

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মমতার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d